দফাওয়ারি

দফাওয়ারি বিণ. ক্রি-বিণ. দফায় দফায়; দফা অনুযায়ী।

দফা

দফা [ daphā ] বি. 1 কিস্তি, বার (দফায় দফায় আক্রমণ, দুই দফা খাওয়া হল); 2 অবস্হা, ব্যাপার (আমার দফা রফা)। [আ. দফহ্]। দফাওয়ারি বিণ. ক্রি-বিণ. দফায় দফায়; দফা অনুযায়ী। দফানিকাশ, দফারফা, দফাশেষ বি. সর্বনাশ, ধ্বংস (সম্পত্তির দফারফা)।

দফতরি

দপ্তরি, দফতরি বি. 1 অফিসের কাগজ-কলম ইত্যাদির ভাণ্ডারী বা পরিবেশক; 2 বইখাতা যে বাঁধাই করে।

দপদপ

দপদপ বি. 1 ক্রমাগত দপ করে জ্বলা; 2 ফোঁড়া ক্ষত প্রভৃতির টাটানির ভাব (ফোঁড়াটা দপদপ করছে)।

দপ

দপ [ dapa ] বি. হঠাত্ আগুন বা আলো জ্বলে ওঠার অব্যক্ত শব্দ (দপ করে জ্বলে উঠল)। [ধ্বন্যা.]। দপদপ বি. 1 ক্রমাগত দপ করে জ্বলা; 2 ফোঁড়া ক্ষত প্রভৃতির টাটানির ভাব (ফোঁড়াটা দপদপ করছে)। দপদপানি বি. দপদপ করে জ্বলার বা টাটানির ভাব।

দন্তালিকা

দন্তালিকা [ dantālikā ] বি. লাগাম, ঘোড়ার মুখে যে দড়ি লাগানো হয়। [সং. দন্ত + √ অল্ + অ + ক + আ]।

দন্তায়ুধ

দন্তায়ুধ [ dantāẏudha ] বি. দাঁতই যার অস্ত্র অর্থাত্ শুয়োর। [সং. দন্ত + আয়ুধ]।

দন্তাবল

দন্তাবল [ dantābala ] বি. হাতি। [সং. দন্ত + বল (অস্ত্যর্থে)]।