দয়াপরবশ

দয়াপরতন্ত্র, দয়াপরবশ বিণ. দয়ার বশবর্তী বা বশীভূত; সদয়।

দম ফাটা

দম ফাটা ক্রি. বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে না পারার ফলে বুক ফেটে যাওয়া; (আল.) গোপন হৃদয়াবেগে অস্হির হওয়া।

দম নেওয়া

দম নেওয়া ক্রি. বি. প্রশ্বাস নেওয়া, শ্বাস নেওয়া।

দম দেওয়া

দম দেওয়া ক্রি. বি. 1 ঘড়ির মেশিন ইত্যাদি চালু করার জন্য স্প্রিঙে পাক দেওয়া; 2 গাঁজা ইত্যাদির নেশা করা।

দমাদম

দমা-দম ক্রি-বিণ. দম দম শব্দে, দম দম করে (দমাদম পিটানো)।

দমা

দমা [ damā ] ক্রি. বি. 1 দমিত হওয়া (সাহস দমল না, বুদ্ধি দমেনি); 2 হার মানা, বশ মানা (শত্রু এখনও দমেনি); 3 উত্সাহ হারানো, নিরুত্সাহ হওয়া, হতাশ হওয়া (এত সহজে আমি দমবার পাত্র নই); 4 বসে যাওয়া, নিচু হয়ে যাওয়া (ছাদটা দমে গেছে)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [সং. √ দম্ + বাং. আ]। দমানো ক্রি. বি. দমন করা; বশে আনা; পরাস্ত করা; নিরুত্সাহ করা; নমিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

দমনীয়

দমনীয় বিণ. দমন বা শাসন করার যোগ্য।