দর
দর1 [ dara1 ] বি. 1 গহ্বর, গর্ত (‘মাতঙ্গ পড়িলে দরে, পতঙ্গ প্রহার করে’: ভা. চ.); 2 পর্বতের ফাটল; 3 ভয় (‘দর-তিমির’); 4 কম্প; 5 প্রবাহ, স্রোত, ক্ষরণ (দরবিগলিত অশ্রু)। [সং. √ দৃ + অ]। দরদর ক্রি-বিণ. প্রবলা ধারায় (দরদর করে ঘাম ঝরছে)। ☐ বিণ. প্রবল ধারায় ঝরছে এমন। দরবিগলিত বিণ. তরল হয়ে স্রোতের মতো ক্ষরিত হচ্ছে এমন। দর2 [ dara2 ] বি. 1 মূল্য, দাম; 2 মূল্যের হার, নিরিখ; 3 মান, মর্যাদা (উঁচুদরের শিল্পী)। [তু. হি. দর্]। দরকষা-কষি বি. দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে জোঝজুঝি, দরাদরি। দরদস্তুর দরদাম বি. জিনিসের দাম ও কেনাবেচার নিষ্পত্তি। দর3 [ dara3 ] বিণ. অল্প, ঈষত্ (দরকাঁচা)। [ফা. দর্ (=কম)]। দরকচা, দরকাঁচা, দড়-কচা, দড়-কাঁচা বিণ. আধপাকা, আধকাঁচা।