দরোয়ানি

দরোয়ানি বি. 1 দরোয়ানের কাজ; 2 পাহারা দেবার কাজ (কাঁহাতক আর তাদের পিছনে দরোয়ানি করা যায়?)।

দর্শনি

দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিত্সকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট।

দর্শনডালি

দর্শনদারি, দর্শনডারি, দর্শনডালি বি. রূপের বিচার (‘আগে দর্শনদারি পরে গুণ বিচারি’)। ☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]।

দর্শনডারি

দর্শনদারি, দর্শনডারি, দর্শনডালি বি. রূপের বিচার (‘আগে দর্শনদারি পরে গুণ বিচারি’)। ☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]।

দর্শনদারি

দর্শনদারি, দর্শনডারি, দর্শনডালি বি. রূপের বিচার (‘আগে দর্শনদারি পরে গুণ বিচারি’)। ☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]।

দর্শন

দর্শন [ darśana ] বি. 1 দৃষ্টিপাত, অবলোকন, দেখা (মুখদর্শন করতে চাই না); 2 সাক্ষাত্কার (তাঁর দর্শনলাভ হল না); 3 ভক্তিভরে দেখা (ঠাকুরদর্শন, প্রতিমাদর্শন); 4 জ্ঞান (ভূয়োদর্শন, আত্মদর্শন, বহুদর্শন); 5 চক্ষু (দর্শনেন্দ্রিয়); 6 চেহারা, আকৃতি (ভীষণদর্শন, সুদর্শন, ঘোরদর্শন); 7 তত্ত্বজ্ঞান যুক্তি ও প্রমাণের উপর প্রতিষ্ঠিত শাস্ত্র বা তত্ত্ব (দর্শনশাস্ত্র, হিন্দুদর্শন)। [সং. √ দৃশ্ + অন]। দর্শনদারি, দর্শনডারি, দর্শনডালি বি. রূপের বিচার (‘আগে দর্শনদারি পরে গুণ বিচারি’)। ☐ বিণ. সুরূপ, সুদর্শন (দর্শনদারি লোক)। [সং. দর্শন + ফা. দার + বাং.ই]। দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিত্সকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট।

দর্শনীয়

দর্শনীয় [ darśanīẏa ] বিণ. 1 দেখার যোগ্য, দেখা যায় বা উচিত এমন; 2 সুন্দর, মনোজ্ঞ। [সং. √ দৃশ্ + অনীয়]।

দরিদ্রিত

দরিদ্রিত বিণ. 1 দরিদ্র হয়েছে এমন; 2 দুর্গত।

দরিদ্র

দরিদ্র [ daridra ] বিণ. অভাবগ্রস্ত, গরিব। [সং. √ দরিদ্রা + অ]। দরিদ্রতা, দারিদ্র, দারিদ্র্য বি. অভাবগ্রস্ততা, অভাব। দরিদ্রনারায়ণ বি. দরিদ্ররূপী নারায়ণ; দরিদ্র জনসাধারণ (দরিদ্রনারায়ণের সেবা)। দরিদ্রিত বিণ. 1 দরিদ্র হয়েছে এমন; 2 দুর্গত।

দরি

দরি1, (বর্জি.) দরী [ dari1, (barji.) darī ] বি. 1 গুহা, কন্দর; 2 গভীর ও সংকীর্ণ উপত্যকা (‘গিরিদরী-বিহারিণী হরিণীর লাস্যে’: স.দ.)। [সং. দর1 + বাং. ই]। দরি2 [ dari2 ] বি. শতরঞ্চি, সুজনি। [হি. দরী]।