দলীয়

দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত।

দলে দলে

দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)।

দল

দল [ dala ] বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, ‘গানগুলি মোর শৈবালেরই দল’: রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া (‘নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে’: তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। দলকচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। দলগত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। দলছাড়া, দলচ্যুত, দলভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। দলছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে...

দর্শী

দর্শী (-র্শিন্) বিণ. 1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী); 2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)।

দর্শিত

দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত। [সং. √ দৃশ্ + ণিচ্ + ত]।

দর্শানো

দর্শানো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)। ☐ বি. উক্ত অর্থে।

দর্শা

দর্শা [ darśā ] ক্রি. দেখা যাওয়া; ঘটা (সুফল দর্শে)। [সং. √ দৃশ্ + বাং. আ]। দর্শানো ক্রি. দেখানো (কারণ দর্শানো, কারণ দর্শাতে হবে)। ☐ বি. উক্ত অর্থে। দর্শিত বিণ. দেখানো হয়েছে এমন; প্রকাশিত। [সং. √ দৃশ্ + ণিচ্ + ত]। দর্শী (-র্শিন্) বিণ. 1 দর্শনকারী, যে দেখে (অপরিণামদর্শী); 2 জ্ঞানী (তত্ত্বদর্শী পণ্ডিত, বহুদর্শী লোক)।

দর্শনী

দর্শনি, দর্শনী বি. 1 দেখার বাবদ পারিশ্রমিক (মেলায় ঢোকবার দর্শনী); 2 দেবতার মন্দির দর্শনের জন্য প্রদেয় প্রণামি; 3 থিয়েটার, সিনেমা ইত্যাদি দেখার জন্য প্রদেয় অর্থ; 4 রোগীকে পরীক্ষা করার জন্য চিকিত্সকের প্রাপ্য পারিশ্রমিক বা ভিজিট।