দাবিদাওয়া

দাবিদাওয়া বি. অধিকার ও তত্সম্পর্কিত ঘোষণা; অভাব-অভিযোগ।

দাবি

দাবি [ dābi ] বি. 1 অধিকার, স্বত্ব (এ জমিতে তার কোনো দাবি নেই); 2 অধিকার, চাহিদা বা ন্যায্য পাওনা সম্পর্কে ঘোষণা (এ দাবি তুমি করতে পার না)। [আ. দাআবী]। দাবিদাওয়া বি. অধিকার ও তত্সম্পর্কিত ঘোষণা; অভাব-অভিযোগ। দাবিদার বি. বিণ. ওয়ারিশ; যে দাবি করে; দাবিসম্পন্ন লোক। দাবিপত্র বি. দাবি বা অধিকার সংবলিত পত্র বা নথি।

দাবাড়ে

দাবাড়ু, দাবাড়ে [ dābāḍ়u, dābāḍ়ē ] বি. শতরঞ্জ বা দাবা খেলোয়াড় বা ওই খেলায় পটু ব্যক্তি। [বাং. দাবা2 + ড়িয়া < ড়ে, ড়ু]।

দাবাড়ু

দাবাড়ু, দাবাড়ে [ dābāḍ়u, dābāḍ়ē ] বি. শতরঞ্জ বা দাবা খেলোয়াড় বা ওই খেলায় পটু ব্যক্তি। [বাং. দাবা2 + ড়িয়া < ড়ে, ড়ু]।

দাবানল

দাবাগ্নি, দাবানল [ dābāgni, dabānala ] বি. বনের গাছে গাছে ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয়। [সং. দাব2 + অগ্নি, অনল]।

দাবাগ্নি

দাবাগ্নি, দাবানল [ dābāgni, dabānala ] বি. বনের গাছে গাছে ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয়। [সং. দাব2 + অগ্নি, অনল]।

দাবানো

দাবানো ক্রি. 1 দমন করা (শত্রুকে দাবিয়ে রাখা); 2 টেপা বা টেপানো (পা দাবানো); 3 জোরে চাপ দিয়ে নিচু করা (মাটি দাবানো)।

দাবা

দাবা1 [ dābā1 ] ক্রি. 1 দমন করা, চেপে রাখা (দাবিয়ে রাখা); 2 চাপা, টেপা (পা দাবা)। ☐ বি. উক্ত দুই অর্থে। [দাপ দ্র]। দাবানো ক্রি. 1 দমন করা (শত্রুকে দাবিয়ে রাখা); 2 টেপা বা টেপানো (পা দাবানো); 3 জোরে চাপ দিয়ে নিচু করা (মাটি দাবানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। দাবা2 [ dābā2 ] বি. 1 শতরঞ্জ খেলা; 2 ওই খেলার ঘুঁটিবিশেষ, মন্ত্রী। [দেশি]।

দাবনা

দাবনা [ dābanā ] বি. 1 ঊরুর মাংসল অংশ; 2 ঊরু। [দেশি]।