দ্বি

দ্বি [ dbi ] বি. বিণ. 2 সংখ্যা বা সংখ্যক, দুই। [সং.]। দ্বিকর্মক বিণ. (ব্যাক.) দুই কর্মপদযুক্ত। দ্বিখণ্ডিত বিণ. দুই সমান বা অসমান খণ্ডে বিভক্ত। দ্বিগু (ব্যাক.) সংখ্যানির্দেশক সমাসবিশেষ, যেমন, ত্রিভুবন। দ্বিগুণ বিণ. দুইগুণ, দুবার গুণ করা হয়েছে এমন, ডবল। দ্বিগুণিত, দ্বিগুণীকৃত বিণ. দ্বিগুণ করা হয়েছে এমন। দ্বিঘাত বি. গণিতের প্রণালীবিশেষ, quadratic. দ্বিচারণ বি. 1 একই ক্ষেত্রে বা একই বিষয়ে দুরকম আচরণ; 2 একই সঙ্গে দুজনের সঙ্গে প্রণয়। দ্বিচারিণী বিণ. (স্ত্রী.) দুই পুরষের প্রতি আসক্তা, ব্যভিচারিণী। দ্বিজ, দ্বিজন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3(বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা। দ্বিজপতি, দ্বিজরাজ বি. 1 দ্বিজশ্রেষ্ঠ ব্রাহ্মণ; 2 (ব্রহ্মার বিধান অনুযায়ী ব্রাহ্মণদের অধিপতিরূপে) চন্দ্র। দ্বিজাতিতত্ত্ব বি. ভারতে হিন্দু ও মুসলমান এই...

দ্বাসপ্ততি

দ্বাসপ্ততি [ dbāsaptati ] বি. বিণ. 72 সংখ্যা বা সংখ্যক, বাহাত্তর। [সং. দ্বা (দ্বি) + সপ্ততি (সপ্ত + দশতি)]। দ্বাসপ্ততিতম বিণ. 72 সংখ্যক। স্ত্রী. দ্বাসপ্ততিতমী।

দ্বিজন্মা

দ্বিজ, দ্বিজন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা।

দ্বিজ

দ্বিজ, দ্বিজন্মা (-ন্মন্) বি. 1 (একবার মাতৃগর্ভ থেকে এবং আর একবার উপনয়নের ফলে নবজন্ম লাভ হয় বলে) ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য জাতি; 2 পাখি প্রভৃতি অণ্ডজ প্রাণী; 3 (বিরল) দন্ত। স্ত্রী. দ্বিজা।