দ দায়াদ দায়াদ [ dāẏāda ] বি. 1 উত্তরাধিকারের দাবিপত্র; 2 পুত্র; 3 পৈতৃক ধনের অধিকারী; 4 জ্ঞাতি। [সং. দায় + আ + √ দা + অ]। দায়াদী বি. (স্ত্রী.) 1 কন্যা; 2 উত্তরাধিকারিণী ☐ বিণ. উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত।
দ দায়রা দায়রা [ dāẏarā ] বি. উচ্চ ফৌজদারি আদালত, সেশন কোর্ট, (পরি) দণ্ডসত্র। [ফা. দায়রা]। দায়রাজজ বি. সেশন কোর্টের বিচারক। দায়রাসোর্পদ, দায়রাসোপরদ্দ বিণ. সেশন কোর্টে বিচারের জন্য প্রেরিত।
দ দায়বদ্ধ দায়বদ্ধ [ dāẏa-baddha ] বিণ. কর্তব্য পালনের দায়িত্ব আছে এমন (সমাজের প্রতি দায়বদ্ধ)। [বাং. দায়2 + বদ্ধ]।
দ দায়গ্রস্ত দায়গ্রস্ত [ dāẏa-grasta ] বিণ. 1 বিপদে বা মুশকিলে পড়েছে এমন; 2 কর্তব্যভারে ক্লিষ্ট (কন্যাদায়গ্রস্ত); 3 দেনাদার, ঋণগ্রস্ত। [বাং. দায়2 + গ্রস্ত]।
দ দায়ক দায়ক [ dāẏaka ] বিণ. (সমাসে পরপদরূপে) দাতা, যে দেয়, (কষ্টদায়ক, আরামদায়ক)। [সং. √ দা + অক]। বিণ. স্ত্রী. -দায়িকা, -দায়িনী।