দাসেয়

দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র।

দাসানুদাস

দাসানুদাস বি. গোলামের গোলাম অর্থাত্ একান্ত অনুগত ব্যক্তি।

দাসমনোভাব

দাসমনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব।

দাহ

দাহ [ dāha ] বি. 1 দহন, জ্বলন (গৃহদাহ); 2 জ্বালা, উত্তাপজনিত জ্বালা (‘জুড়াল রে দিনের দাহ’: রবীন্দ্র); 3 শবদাহ, মৃতসত্কার (দাহকার্য সেরে ফিরল); 4 পোড়ানি যন্ত্রণা (গাত্রদাহ, অন্তর্দাহ)। [সং. √ দহ্ + অ]। দাহক বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক। স্ত্রী. দাহিকা দাহন বি. দগ্ধ করা; সন্তাপন; সন্তাপ। বিণ. দাহিত। দাহী (-হিন্) বিণ. দাহকারী।

দাস

দাস [ dāsa ] বি. 1 ভৃত্য, চাকর; 2 ক্রীতদাস (দাস ব্যবসায়); 3 জেলে, কৈবর্ত, দাশ; 4 শূদ্র; 5 অনার্য জাতি; 6 অধীন বা অনুগত ব্যক্তি (দাসানুদাস, অবস্হার দাস)। [সং. √দাস্ + অ]। বি. স্ত্রী. দাসী। দাসখত বি. দাসত্ব বা ক্রীতদাসত্ব স্বীকারের দলিল। দাসত্ব বি. ভৃত্যের কাজ; পরাধীনতা। দাসপ্রথা, দাসত্বপ্রথা বি. ক্রীতদাস-ক্রীতদাসী রাখার প্রথা। দাসব্যবসায়, দাসব্যাবসা বি. নরনারীকে আজীবন ও বংশানুক্রমে ক্রীতদাসরূপে ক্রয়-বিক্রয়। দাসমনোভাব বি. দাসসুলভ পরনির্ভরতা ও আত্মসম্মানবোধের অভাব। দাসানুদাস বি. গোলামের গোলাম অর্থাত্ একান্ত অনুগত ব্যক্তি। দাসেয় বি. দাসীর গর্ভজাত প্রভুপুত্র। দাসের, দাসেরক বি. দাসীপুত্র।

দাশরথ

দাশরথি, দাশরথ [ dāśarathi, dāśaratha ] বি. দশরথের পুত্র অর্থাত্ রামচন্দ্র ও তাঁর ভ্রাতারা। [সং. দশরথ + (অপত্য অর্থে) ই, অ]।

দাশরথি

দাশরথি, দাশরথ [ dāśarathi, dāśaratha ] বি. দশরথের পুত্র অর্থাত্ রামচন্দ্র ও তাঁর ভ্রাতারা। [সং. দশরথ + (অপত্য অর্থে) ই, অ]।

দাশনন্দিনী

দাশকন্যা, দাশনন্দিনী বি. (স্ত্রী.) বেদব্যাসের জননী ও ধীবরকন্যা সত্যবতী।

দাশকন্যা

দাশকন্যা, দাশনন্দিনী বি. (স্ত্রী.) বেদব্যাসের জননী ও ধীবরকন্যা সত্যবতী।

দাশ

দাশ [ dāśa ] বি. ধীবর, জেলে। [সং. √ দাশ্ + অ]। দাশকন্যা, দাশনন্দিনী বি. (স্ত্রী.) বেদব্যাসের জননী ও ধীবরকন্যা সত্যবতী।