দাহন

দাহন বি. দগ্ধ করা; সন্তাপন; সন্তাপ। বিণ. দাহিত।

দাহক

দাহক বিণ. দহনকারী; যন্ত্রণাদায়ক। স্ত্রী. দাহিকা

দাস্যা

দাস্যা [ dāsyā ] বি. (স্ত্রী.) 1 শূদ্রার পদবি; 2 শূদ্রবিধবার পদবি। [সং. দাস্যাঃ]।

দাস্য

দাস্য [ dāsya ] বি. 1 দাসের ভাব; 2 দাসের অবস্হা, দাসত্ব; 3 (বৈ. শা.) সেবকভাবে উপাসনা; 4 (বৈ. শা.) উপাস্যের প্রতি উপাসকের কিংবা সেব্যের প্রতি সেবকের কর্তব্য বা আচরণ (দাস্যভাব)। [সং. দাস + য]। দাস্যবৃত্তি বি. চাকরি; গোলামি; দাসত্ব।

দাস্ত

দাস্ত [ dāsta ] বি. 1 মলনিঃসরণ, মলত্যাগ; 2 প্রচুর তরল মল নিঃসরণ, উদরাময়, পাতলা পায়খানা। [ফা. দস্ত্]।

দাসের

দাসের, দাসেরক বি. দাসীপুত্র।