দিকপতি

দিকপতি, দিকপাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি।

দিকদিগন্ত

দিকদিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান (‘সুখে দুখে ভরি দিক্-দিগন্ত’: রবীন্দ্র)।

দিক

দিক1 [ dika1 ] বিণ. বিরক্ত, জ্বালাতন (দিক করা)। [আ. দিক্]। দিক2, (বর্জি.) দিক্ [ dika2, (barji.) dik ] বি. 1 উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম-ঈশান অগ্নি বায়ু র্নৈঋত ঊর্ধ্ব অধঃ-এই দশটির যেকোনোটি; 2অভিমুখ (বাড়ির দিকে); 3 পার্শ্ব, পাশ (চার দিক); 4 অংশ, বিভাগ (বাড়ির ভিতর দিক); 5 পক্ষ, তরফ, দল (সে আমার দিকে থাকবে); 6 অঞ্চল, প্রদেশ (উত্তর দিকের লোক); 7 সীমা (ভারতের তিন দিকে সমুদ্র)। [সং. √ দিশ্ + ক্বিপ্]। দিকচক্র বি. দিঙ্মণ্ডল, দিগ্বলয়। দিকচক্রবাল বি. আকাশপ্রান্ত, দিগন্তরেখা। দিকদিগন্ত, দিগ্-দিগন্ত বি. সমস্ত দিক, চারিদিক; সমস্ত স্হান (‘সুখে দুখে ভরি দিক্-দিগন্ত’: রবীন্দ্র)। দিকপতি, দিকপাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি। দিকশূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ...

দিওয়ানা

দিওয়ানা [ diōẏānā ] বিণ. বি. বিবাগি, উদাসী, পাগল। [ফা. দিওয়ানা > হি. দীওয়ানা]।

দি

দি2 [ di2 ] পদান্তে দিদি -র রূপবিশেষ (ছোড়দি, বড়দি)।

দাহ্য

দাহ্য [ dāhya ] বিণ. 1 দহনযোগ্য; 2 সহজে জ্বলে উঠতে পারে এমন (দাহ্য বস্তু)। [সং. √ দহ্ + য]।

দাহিত

দাহিত [ dāhita ] বিণ. দাহ করা হয়েছে এমন। [সং. √ দহ্ + ণিচ্ + ত]।