দিগন্ত

দিগন্ত [ diganta ] বি. 1 দিকের সীমা; 2 দূর থেকে চেয়ে দেখলে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে বলে মনে হয়। [সং. দিক্ + অন্ত]। দিগন্তপ্রসারী (-রিন্), দিগন্তবিস্তৃত, দিগন্তব্যাপী (-পিন্) বিণ. বহুদূর বিস্তৃত; সুদূরপ্রসারী।

দিগদর্শী

দিগদর্শী (-র্শিন্) বিণ. 1 দিক নির্ণয়কারী বা প্রদর্শনকারী; 2 কোনো বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা বা ইঙ্গিত প্রদানকারী। ☐বি. দিগ্দর্শন যন্ত্র।

দিগদর্শন

দিগ্-দর্শন [ dig-darśana ] বি. 1 দিক নির্ণয় বা প্রদর্শন; 2 অভিজ্ঞতা; 3 কোনো বিষয়ে বিস্তৃত আলোচনার পরিবর্তে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া, সংক্ষিপ্ত বর্ণনা। [সং. দিক্ + দর্শন]। দিগদর্শনযন্ত্র বি. দিক নির্ণয়ের যন্ত্র, কম্পাস। দিগদর্শী (-র্শিন্) বিণ. 1 দিক নির্ণয়কারী বা প্রদর্শনকারী; 2 কোনো বিষয়ে সংক্ষিপ্ত বর্ণনা বা ইঙ্গিত প্রদানকারী। ☐বি. দিগ্দর্শন যন্ত্র।

দিগজ্ঞান

দিগ্-জ্ঞান (দিগ্জ্ঞান, দিগজ্ঞান) [ dig-jñāna ] বি. 1 দিকসমূহের অবস্হান সম্বন্ধে বোধ; 2 (আল.) কাণ্ডজ্ঞান, সামান্য জ্ঞান (লোকটার কোনো দিগ্জ্ঞান নেই)। [সং. দিক্ + জ্ঞান]।

দিগঙ্গনা

দিগঙ্গনা [ digaṅganā ] বি. দিকসমূহের অধিষ্ঠাত্রী দিব্যাঙ্গনা, দিগ্বধু। [সং. দিক্ + অঙ্গনা]।

দিগ্গজ

দিগ্গজ, (দিগ্‌গজ) [ dig-gaja ] বি. 1 পূর্বাদিক্রমে অষ্টদিকে রক্ষক ঐরাবতসহ অষ্টহস্তী; 2 (প্রায়শ ব্যঙ্গে) মহাপণ্ডিত ব্যক্তি। ☐ বিণ. (ব্যঙ্গে) মস্ত বড় (দিগ্গজ পণ্ডিত)। [সং. দিক্ + গজ]।

দিগকে

দিগকে [ digakē ] (সাধু.) ২য়া ও ৪র্থীর বহুবচনের বিভক্তিবিশেষ (আমাদিগকে, বালকদিগকে)। [ফা. দিগর]।

দিকশূল

দিকশূল বি. গ্রহনক্ষত্রের অশুভকর অবস্হানের জন্য কোনো বিশেষ দিকে যাওয়ার নিষেধ।

দিকপাল

দিকপতি, দিকপাল বি. 1 ইন্দ্র অগ্নি যম র্নিঋতি বরুণ বায়ু কুবের ঈশান (বা শিব) ব্রহ্মা অনন্ত (বা নারায়ণ)-দশ দিকের এই দশ অধিদেবতা; 2 (আল.) মহিমান্বিত বা অতিপ্রভাবশালী ব্যক্তি।