দিগ্ধ

দিগ্ধ [ digdha ] বিণ. মিশ্রিত, লিপ্ত (বিষদিগ্ধ বাণ)। [সং. √ দিহ্ + ত]। স্ত্রী. দিগ্ধা।

দিগম্বরী

দিগম্বরী বিণ. (স্ত্রী.) বিবসনা। ☐ বি. শিবপত্নী কালিকাদেবী।

দিগম্বর

দিগম্বর [ digambara ] বিণ. 1 দশ দিক যার অম্বর বা আবরণস্বরূপ; 2 উলঙ্গ, বিবস্ত্র। ☐ বি. 1 দিক্স্বরূপ বস্ত্র; 2 শিব; 3 জৈন সম্প্রদায়বিশেষ। [সং. দিক্ + অম্বর]। দিগম্বরী বিণ. (স্ত্রী.) বিবসনা। ☐ বি. শিবপত্নী কালিকাদেবী।

দিগভোলা

দিগ্-ভোলা [ dig-bhōlā ] বিণ. বাহ্য বিষয়ে নিরাসক্ত বা উদাসীন; আত্মভোলা। [সং. দিক্ + বাং. ভোলা]।

দিগন্তর

দিগন্তর [ digantara ] বি. 1 দিকের দূরত্ব; 2 ভিন্ন বা অন্য দিক (‘দিক হতে ওই দিগন্তরে’: রবীন্দ্র)। [সং. দিক্ + অন্তর]।

দিগন্তব্যাপী

দিগন্তপ্রসারী (-রিন্), দিগন্তবিস্তৃত, দিগন্তব্যাপী (-পিন্) বিণ. বহুদূর বিস্তৃত; সুদূরপ্রসারী।

দিগন্তবিস্তৃত

দিগন্তপ্রসারী (-রিন্), দিগন্তবিস্তৃত, দিগন্তব্যাপী (-পিন্) বিণ. বহুদূর বিস্তৃত; সুদূরপ্রসারী।

দিগন্তপ্রসারী

দিগন্তপ্রসারী (-রিন্), দিগন্তবিস্তৃত, দিগন্তব্যাপী (-পিন্) বিণ. বহুদূর বিস্তৃত; সুদূরপ্রসারী।