দিৎসা

দিত্সা [ ditsā ] বি. দান করার বা দেবার ইচ্ছা। [সং. √ দা + সন্ + আ]। দিত্সু বিণ. দান করতে বা দিতে ইচ্ছুক।

দিঠি

দিঠ, দিঠি [ diṭha, diṭhi ] বি. (কাব্যে) দৃষ্টি, চক্ষু, (‘সবার দিঠি এড়ায়ে এলে’: রবীন্দ্র)। [< সং. দৃষ্টি]।

দিঠ

দিঠ, দিঠি [ diṭha, diṭhi ] বি. (কাব্যে) দৃষ্টি, চক্ষু, (‘সবার দিঠি এড়ায়ে এলে’: রবীন্দ্র)। [< সং. দৃষ্টি]।

দিঙ্মূঢ

দিঙ্-মূঢ [ diṅ-mūḍha ] বিণ. দিগ্ভ্রান্ত; কাণ্ডজ্ঞানহীন। [সং. দিক্ + মূঢ়]।

দিঙ্মণ্ডল

দিঙ্-মণ্ডল [ diṅ-maṇḍala ] বি. চক্রবাল, দিগ্বলয়। [সং. দিক্ + মণ্ডল]।

দিঙ্নির্ণয় যন্ত্র

দিঙ্নির্ণয় যন্ত্র বি. যে যন্ত্রের দ্বারা নাবিকেরা দিক স্হির করে, দিগ্দর্শনযন্ত্র, কম্পাস।

দিঙ্নির্ণয়

দিঙ্-নির্ণয় [ diṅ-nirṇaẏa ] বি. কোনটি কোন দিক তা স্হির করা। [সং. দিক্ + নির্ণয়]। দিঙ্নির্ণয় যন্ত্র বি. যে যন্ত্রের দ্বারা নাবিকেরা দিক স্হির করে, দিগ্দর্শনযন্ত্র, কম্পাস।

দিঙ্নাগ

দিঙ্-নাগ [ diṅ-nāga ] বি. 1 দিগ্গজ; 2 বিখ্যাত বৌদ্ধ দার্শনিক; 3 (ব্যঙ্গে) স্হূলদর্শী কঠোর সমালোচক। [সং. দিক্ + নাগ]।

দীঘি

দিঘি, দীঘি [ dighi, dīghi ] বি. বড়ো পুষ্করিণী; সরোবর। [< সং. দীর্ঘিকা]।

দিঘি

দিঘি, দীঘি [ dighi, dīghi ] বি. বড়ো পুষ্করিণী; সরোবর। [< সং. দীর্ঘিকা]।