দিবান্ধ

দিবান্ধ বিণ. দিনের বেলা দেখতে পায় না এমন। ☐ বি. প্যাঁচা।

দিব্য

দিব্য [ dibya ] বিণ. 1 আকাশসম্বন্ধীয়; 2 স্বর্গীয় (দিব্যাস্ত্র); 3 অলৌকিক (দিব্য জীবন, দিব্য শক্তি); 4 মনোহর, সুন্দর (শিশুটি দিব্য দেখতে)। ☐ বি. শপথ (দিব্য দেওয়া, দিব্য করা, আমার মাথার দিব্য রইল)। [সং. √ দিব্ + য]। দিব্যচক্ষু (-ক্ষুস্), দিব্যদৃষ্টি, দিব্যনেত্র বি. অলৌকিক দৃষ্টিশক্তি বা অন্তর্দৃষ্টি যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু বা বিষয় বোঝা যায়। দিব্যজ্ঞান বি. অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান। দিব্যদর্শী (-র্শিন্) বিণ. দিব্যদৃষ্টিসম্পন্ন। দিব্যদৃষ্টি — দিব্যচক্ষু র অনুরূপ। দিব্যনারী, দিব্যাঙ্গনা বি. অপ্সরা। দিব্যযোনি বি. পরমেশ্বর, ভগবান। দিব্যরথ বি. শূন্যপথে অর্থাত্ আকাশে বিচরণ করতে পারে এমন রথ। দিব্যলোক বি. স্বর্গ, দেবতাদের আবাসস্হল। দিব্যাঙ্গনা দ্র দিব্যনারী।...

দিবারাত্রি

দিবানিশি, দিবারাত্র, দিবারাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ।

দিবারাত্র

দিবানিশি, দিবারাত্র, দিবারাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ।

দিবানিশি

দিবানিশি, দিবারাত্র, দিবারাত্রি ক্রি-বিণ. দিনরাত, সারা দিনরাত; সর্বক্ষণ।

দিবাস্বপ্ন

দিবাস্বপ্ন বি. 1 দিবানিদ্রায় দেখা স্বপ্ন; 2 অলীক কল্পনা।

দিবালোক

দিবালোক বি. 1 দিনের আলো; 2 দিনমান, দিবাভাগ।