দিয়াড়া

দিয়াড়া [ diẏāḍ়ā ] বি. 1 দ্বীপ; 2 চর বা চড়া। [সং. দ্বীপ > দিয়া + বাং. ড়া (সাদৃশ্যার্থে)]।

দিয়ে

দিয়া, (চলিত ও কথ্য) দিয়ে [ diẏā, (calita ō kathya) diẏē ] অব্য. অনু. 1 দ্বারা, সাহায্যে (কাটারি দিয়ে কাটা); 2 মারফত (তার হাত দিয়ে পাঠিয়েছি); 3 সংযোগে, সহযোগে (চিনি না দিয়ে চা); 4 ধরে, বেয়ে (এই পথ দিয়ে যাও, সিঁড়ি দিয়ে ওঠো); 5 সঙ্গে, সহিত (মনোযোগ দিয়ে পড়ো)। [বাং. অনুসর্গ]।

দিয়া

দিব্যাস্ত্র

দিব্যাস্ত্র বি. দেবতাদের অস্ত্র, দেবতাদের তেজ বা শক্তিতে পূর্ণ অস্ত্র যথা ব্রহ্মাস্ত্র।

দিবাবিহার

দিবাবিহার বি. দিনের বেলায় বা দুপুরের খেলা বা বিশ্রাম।