দীপিকা

দীপিকা [ dīpikā ] বি. (স্ত্রী) 1 জ্যোত্স্না; 2 প্রদীপ; 3 সংগীতের রাগিণীবিশেষ; 4 গ্রন্হাদির টীকা বা ব্যাখ্যা যা গ্রন্হের বিষয়বস্তুর উপর আলোকপাত করে (সাংখ্যদীপিকা)। ☐ বিণ. (স্ত্রী.) দীপ্তকারিণী; প্রজ্বালিকা। [সং. দীপক + আ]।

দীপাবলি

দীপালি, দীপালী, দীপাবলি [ dīpāli, dīpālī, dīpābali ] বি. 1 দেওয়ালি, কালীপূজার রাত্রে দীপমালাসজ্জিত উত্সব; 2 প্রদীপসমূহ। [সং. দীপ + আলি, আলী, আবলি]।

দীপালী

দীপালি

দীপাধার

দীপাধার [ dīpādhāra ] বি. প্রদীপ রাখার পাত্র, দেরকো, পিলশুজ। [সং. দীপ + আধার]।

দীপনীয়

দীপনীয় বিণ. দীপ্ত করতে হবে বা করা আবশ্যক এমন, দীপনযোগ্য, দীপ্য।

দীপশ্রেণি

দীপপুঞ্জ, দীপমালা, দীপশ্রেণি বি. প্রদীপের শ্রেণি বা সারি।