দীপ্য

দীপ্য [ dīpya ] বিণ. 1 প্রজ্বলনযোগ্য, জ্বালানো যায় এমন; 2 প্রকাশের যোগ্য। [সং. √ দীপ্ + য]। দীপ্যমান বিণ. 1 দীপ্তিশালী (দীপ্যমান অগ্নিশিখা); 2 উজ্জ্বল; 3 শোভমান (মহিমায় দীপ্যমান); 4 প্রকাশমান, প্রকাশিত হচ্ছে এমন। [সং. √ দীপ্ + শানচ্]।

দীপ্তোজ্জ্বল

দীপ্তোজ্জ্বল বিণ. দীপ্তি অর্থাত্ আলোক, প্রভা, ইত্যাদির জন্য উজ্জ্বল।

দীপ্তিহীন

দীপ্তিহীন বিণ. দীপ্তি নেই এমন (‘কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে’: রবীন্দ্র)।

দীপ্তিমান

দীপ্তিমান (মত্), (বর্জি.) দীপ্তিমান্ বিণ. দীপ্তিবিশিষ্ট; উজ্জ্বল; তেজোময়; শোভাময়। স্ত্রী. দীপ্তিমতী।

দীপ্তি

দীপ্তি [ dīpti ] বি. 1 আলোক; 2 দ্যুতি, প্রভা; 3 তেজ; 4 শোভা। [সং. √ দীপ্ + তি]। দীপ্তিমান (মত্), (বর্জি.) দীপ্তিমান্ বিণ. দীপ্তিবিশিষ্ট; উজ্জ্বল; তেজোময়; শোভাময়। স্ত্রী. দীপ্তিমতী। দীপ্তিহীন বিণ. দীপ্তি নেই এমন (‘কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে’: রবীন্দ্র)। দীপ্তোজ্জ্বল বিণ. দীপ্তি অর্থাত্ আলোক, প্রভা, ইত্যাদির জন্য উজ্জ্বল।

দীপ্তাংশু

দীপ্তাংশু [ dīptāṃśu ] বি. (প্রখর বা তীব্র কিরণবিশিষ্ট) সূর্য। [সং. দীপ্ত + অংশু]।

দীপ্তক

দীপ্তক বিণ. দীপ্ত করে এমন। দীপ্তকীর্তি বিণ. প্রথিতযশা, প্রসিদ্ধ। দীপ্তমূর্তি বিণ. যার মূর্তি বা চেহারা উজ্জ্বল।

দীপ্ত

দীপ্ত [ dīpta ] বিণ. 1 জ্বলন্ত, জ্বলছে এমন (দীপ্ত অগ্নি); 2 আলোকিত, উদ্ভাসিত, উজ্জ্বল (‘অগ্নিশিখার আভায় দীপ্ত মূর্তিখানি’: তারা); 3 প্রকাশিত; 4 তেজোময় (দীপ্ত স্বরে বলা)। [সং. √ দীপ্ + ত]। দীপ্তক বিণ. দীপ্ত করে এমন। দীপ্তকীর্তি বিণ. প্রথিতযশা, প্রসিদ্ধ। দীপ্তমূর্তি বিণ. যার মূর্তি বা চেহারা উজ্জ্বল।