দীর্ঘতপা

দীর্ঘতপা, (বর্জি.) দীর্ঘতপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন।

দীর্ঘজীবী

দীর্ঘজীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. দীর্ঘজীবিনী।

দীর্ঘগ্রীব

দীর্ঘগ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। ☐ বি. 1 বক; 2 জিরাফ; 3 উট।

দৈর্ঘ্য

দৈর্ঘ্য [ dairghya ] বি. 1 দীর্ঘতা (পথের দৈর্ঘ্য, সময়ের দৈর্ঘ্য); 2 খাড়াই, লম্বাই, লম্বা দিকের মাপ। [সং. দীর্ঘ + য]।

দীয়মান

দীয়মান [ dīẏa-māna ] বিণ. প্রদত্ত হচ্ছে বা দেওয়া হচ্ছে এমন। [সং. √ দা + শানচ্]।

দীর্ঘ

দীর্ঘ [ dīrgha ] বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত (‘দীর্ঘপথের শেষে’: রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক. ও সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. দীর্ঘতা, দৈর্ঘ্য। দীর্ঘগ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। ☐ বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। দীর্ঘজীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. দীর্ঘজীবিনী। দীর্ঘতপা, (বর্জি.) দীর্ঘতপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। দীর্ঘদর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. দীর্ঘদর্শিনী। দীর্ঘনাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। দীর্ঘনিঃশ্বাস, দীর্ঘনিশ্বাস, দীর্ঘশ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। দীর্ঘপাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। ☐ বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। দীর্ঘমেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী;...

দীপ্র

দীপ্র [ dīpra ] বিণ. 1 দীপ্তিশালী, উজ্জ্বল, ভাস্বর (‘ললাট তোমার দিনের আশিসে দীপ্র’: সু.দ.); 2 তীক্ষ্ণ (দীপ্রাস্ত্র)। [সং. √ দীপ্ + র]।

দীপ্যমান

দীপ্যমান বিণ. 1 দীপ্তিশালী (দীপ্যমান অগ্নিশিখা); 2 উজ্জ্বল; 3 শোভমান (মহিমায় দীপ্যমান); 4 প্রকাশমান, প্রকাশিত হচ্ছে এমন। [সং. √ দীপ্ + শানচ্]।