দীর্ঘসূত্রী

দীর্ঘসূত্র, দীর্ঘসূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. দীর্ঘসূত্রতা।

দীর্ঘসূত্র

দীর্ঘসূত্র, দীর্ঘসূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. দীর্ঘসূত্রতা।

দীর্ঘরোমা

দীর্ঘরোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। ☐ বি. ভল্লুক।

দীর্ঘমেয়াদি

দীর্ঘমেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)।

দীর্ঘপাদ

দীর্ঘপাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। ☐ বি. উট বক সারস প্রভৃতি প্রাণী।

দীর্ঘশ্বাস

দীর্ঘনিঃশ্বাস, দীর্ঘনিশ্বাস, দীর্ঘশ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ।

দীর্ঘনিশ্বাস

দীর্ঘনিঃশ্বাস, দীর্ঘনিশ্বাস, দীর্ঘশ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ।

দীর্ঘদর্শী

দীর্ঘদর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. দীর্ঘদর্শিনী।