দুই-এক

দুই-এক বিণ. সামান্যকিছু, কয়েকটি (দুই-এক পশলা বৃষ্টি)।

দুই

দুই [ dui ] বি. 1 2 সংখ্যা; 2 উভয় ব্যক্তি বা বস্তু (দুই-ই খারাপ)। বিণ. ২ সংখ্যক; উভয় (দুই বন্ধুই গেল)। [সং. দ্বি]। দুই-এক বিণ. সামান্যকিছু, কয়েকটি (দুই-এক পশলা বৃষ্টি)।

দীর্ঘিকা

দীর্ঘিকা [ dīrghikā ] বি. দিঘি, বড় পুকুর। [সং. দীর্ঘ + ক + আ]।

দীর্ঘায়ু

দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী।

দীর্ঘায়ত

দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘ ও প্রশস্ত।

দীর্ঘাগ্র

দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন।

দীর্ঘস্হায়ী

দীর্ঘস্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)।