থলে

থলি, (কথ্য) থলে [ thali, thalē ] বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)। [সং. স্হলী-তু. হি. থৈলা]।

থলি

থলি, (কথ্য) থলে [ thali, thalē ] বি. চট, কাপড় প্রভৃতির তৈরি ঝুলি (বাজারের থলি, টাকার থলি)। [সং. স্হলী-তু. হি. থৈলা]।

থাকবন্দি

থাকবন্দি বিণ. ১. বিভিন্ন শ্রেণিতে বিভক্ত; ২. স্তরে স্তরে সাজানো।

থাক

থাক [ thāka ] বি. ১. স্তর (বইয়ের থাক, থাকে থাকে সাজানো); ২. শ্রেণি। [ < সং. স্তবক]। থাকবন্দি বিণ. ১. বিভিন্ন শ্রেণিতে বিভক্ত; ২. স্তরে স্তরে সাজানো।

থাউকো

থাউকা, (কথ্য) থাউকো [ thāukā, thāukō ] বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)। [তু. হি. থাকথোক দ্র]।

থাউকা

থাউকা, (কথ্য) থাউকো [ thāukā, thāukō ] বিণ. (ওজন অনুসারে না হয়ে) থোক হিসাবে বা মোটের উপর, থোকে (থাউকো দরে কিনলাম)। [তু. হি. থাকথোক দ্র]।

থুপি

থুপি [ thupi ] বি. ছোট স্তূপ বা গুচ্ছ, গুছি। [বাং. থুপ (সং. স্তূপ) + ই]।

থাবা

থাবা [ thābā ] বি. ১. চতুষ্পদ প্রাণীর সম্মুখদিকের পদতল (বাঘের থাবা); ২. (অনাদরে) পাঞ্জা, করতল; এক গ্রাসের উপযোগী মুষ্টি (এক থাবা মুড়ি)। ☐ বিণ. করতলে যতটা ধরে। থাবা দেওয়া, থাবা মারা ক্রি. বি. থাবানো। থাবানো বি. ক্রি. ১. থাবার সাহায্যে আঘাত করা; ২. থাবা দিয়ে নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে।

থেবড়ানো

থেবড়ানো ক্রি. চ্যাপটা করা। ☐ বিণ. উক্ত অর্থ।

থেবড়া

থেবড়া [ thēbaḍā ] বিণ. চ্যাপটা, ভোঁতা (থেবড়া নাক)। [দেশি]। থেবড়ানো ক্রি. চ্যাপটা করা। ☐ বিণ. উক্ত অর্থ।