থাবানো

থাবানো বি. ক্রি. ১. থাবার সাহায্যে আঘাত করা; ২. থাবা দিয়ে নেওয়া। ☐ বিণ. উক্ত অর্থে।

থানাদার

থানাদার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা।

থানা

থানা [ thānā ] বি. ১. অবস্হানস্হল; আস্তানা, ঘাঁটি (সৈন্যের থানা); ২. ছাউনি, সৈন্যসমাবেশ (ওখানে এক দল সেপাই থানা দিয়েছে); ৩. প্রহরা (থানা দেওয়া); ৪. পুলিশের দপ্তর বা এলাকা, কোতোয়ালি (থানায় নালিশ করবে)। [হি. থানা < সং. স্হান]। থানাপুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া। থানাদার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা।

থানাপুলিশ করা

থানাপুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া।

থসথসে

থসথসে বিণ. আর্দ্র ও শিথিল।

থসথস

থসথস [ thasa-thasa ] বি. অব্য. আর্দ্রতা ও শিথিলতার ভাব (আমগুলো পেকে একেবারে থসথস করছে)। থসথসে বিণ. আর্দ্র ও শিথিল।

থোলো

থলো, থোলো [ thalō, thōlō ] বি. ১. গোছা, গুচ্ছ (থোলো থোলো ফুল, চাবির থোলো); ২. স্তবক, তোড়া। [সং. স্তর > থর > থল + উয়া =থলুয়া > থলো]।

থলো

থলো, থোলো [ thalō, thōlō ] বি. ১. গোছা, গুচ্ছ (থোলো থোলো ফুল, চাবির থোলো); ২. স্তবক, তোড়া। [সং. স্তর > থর > থল + উয়া =থলুয়া > থলো]।