থোড়া

থুড়া, থোড়া১ [ thuḍā, thōḍā ] ক্রি. ১. কুঁচি কুঁচি করে কাটা; ২. প্রহারে জর্জরিত করা; ৩. (আল.) তিরস্কারে অস্হির করা (ওকে একদিন আচ্ছা করে থুড়ে দেব)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. থুর্না]। থোড়া২ [ thōḍ়ā ] বিণ. সামান্য, অল্প (‘মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে’: রবীন্দ্র)। [হি. থোড়া]। থোড়াই ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)।

থান

থান১ [ thāna১. ] বি. ১. অখণ্ড কাপড়, একবারে বোনা বস্ত্রখণ্ড (জামার থান); ২. পাড়হীন সাদা ধুতি (তিনি থান পরেন)। ☐ বিণ. ১. অখণ্ড, গোটা (থান ইট); ২. পাড়হীন (থান ধুতি)। [হি.]। থান২ [ thāna ] বি. ১. পীঠস্হান (পিরের থান); ২. ঠাঁই, স্হান, নিকট (‘ধর্মথানে পাইব মুকতি’: শূ. পু.)। [সং. স্হান]।

থুড়া

থুড়া, থোড়া [ thuḍā, thōḍā ] ক্রি. ১. কুঁচি কুঁচি করে কাটা; ২. প্রহারে জর্জরিত করা; ৩. (আল.) তিরস্কারে অস্হির করা (ওকে একদিন আচ্ছা করে থুড়ে দেব)। ☐ বি. উক্ত সব অর্থে। [তু. হি. থুর্না]।

থোরি

থোর, থোরি [ thōra, thōri ] বিণ. (ব্রজ.) অল্প, একটু। [হি. থোর, থোরী < সং. স্তোক]।

থোর

থোর, থোরি [ thōra, thōri ] বিণ. (ব্রজ.) অল্প, একটু। [হি. থোর, থোরী < সং. স্তোক]।

থাল

থালা, (আঞ্চ.) থাল [ thālā, thāla ] বি. (সাধারণত) ধাতুর তৈরি চ্যাপটা ভোজনপাত্রববিশেষ। [সং. স্হাল]।

থালা

থালা, (আঞ্চ.) থাল [ thālā, thāla ] বি. (সাধারণত) ধাতুর তৈরি চ্যাপটা ভোজনপাত্রববিশেষ। [সং. স্হাল]। থালি বি. ছোট থালা।

থাপড়

থাপ্পড়, থাপড় [ thāppaḍ, thāpaḍ ] বি. চড়, চপেটাঘাত, চাপড় (মারল গালে এক থাপ্পড়)। [হি. থপ্পড়]।

থাপ্পড়

থাপ্পড়, থাপড় [ thāppaḍ, thāpaḍ ] বি. চড়, চপেটাঘাত, চাপড় (মারল গালে এক থাপ্পড়)। [হি. থপ্পড়]। থাপড়া, থাবড়া বি. থাপ্পড়। ☐ ক্রি. চড় মারা। থাপড়ানো, থাবড়ানো ক্রি. চড় মারা। ☐ বি. উক্ত অর্থে।

থাবড়া

থাপড়া, থাবড়া বি. থাপ্পড়। ☐ ক্রি. চড় মারা।