থাক গে

থাক গে অনু-ক্রি. থাকুক, ছেড়ে দাও (থাকগে, সেকথা ভুলে যাও)।

থাকাখাওয়া

থাকাখাওয়া বি. খোরপোশ, ভাত-কাপড়; বাসস্হান ও খাওয়াদাওয়া (চাকরি তো পেলাম, এখন থাকা-খাওয়ার কী হবে?)।

থেকে থেকে

থেকে থেকে ক্রি-বিণ. কিছুকাল অন্তর, মধ্যে মধ্যে (থেকে থেকে জ্বর আসছে)।

থাকবস্তি

থাকবস্ত, থাকবস্তি [ thāka-basta, thāka-basti ] বি. জমির জরিপ ও সীমা নির্ধারণ। cadastral survey. [হি. থোক্ ফা. বস্ত]।

থাকবস্ত

থা

থা১ [ thā ] স্হান অর্থে বাং তদ্ধিত প্রত্যয় (হেথা, কোথা, যথা তথা)। [সং. ‘ত্র’ প্রত্যয়]। থা২ [ thā ] প্রকার অর্থে সং. তদ্ধিত প্রত্যয় (অন্যথা, সর্বথা)। [সং. থাচ্]।

থোয়া

থুয়া, থোয়া [ thuẏā, thōẏā ] ক্রি. (আঞ্চ. ও পদ্যে) রাখা, স্হাপন করা (‘ঘুমাইনু মুখ থুয়ে জননীর বুকে’: নজরুল; দেওয়া থোয়া)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [বাং. √থু + আ < সং. √ স্হা + ণিচ্]।

থুয়া

থুথু

থুতু, থুথু [ thutu, thuthu ] বি. নিষ্ঠীবন, মুখের ফেনাযুক্ত লালাজাতীয় তরল। [সং. থুত্]।

থুতু