থুঁতি

থুঁতি [ thun̐ti ] থুতি -র রূপভেদ।

থু থু

থু থু অব্য. ক্রমাগত থু থু ফেলার শব্দ; ছি ছি; ধিক ধিক।

থেঁতা

থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা।

থুঃ

থু, থুঃ [ thu, thuḥ ] অব্য. বি. ১. থুতু ফেলার শব্দ; ২. অত্যধিক ঘৃণাবশত থুতু ফেলার শব্দের অনুকরণ; ৩. ছি, ধিক। [ধ্বন্যা.]।

থেঁতলানো

থেঁতলানো [ thēn̐talānō ] ক্রি. ১. পিষ্ট করা, ছেঁচা বা ছেঁচে দেওয়া (পা থেঁতলে গেছে); ২. শিলনোড়া বা হামানদিস্তায় ছেঁচা, পেষা, মর্দন করা (মশলা থেঁতলানো)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে। [দেশি]। থেঁতা ক্রি. ছেঁচা, পেষণ করা। থেঁতো বিণ. পিষ্ট, পেষাই হয়েছে এমন, ছেঁচা।

থুবড়ি

থুবড়ি বিণ. স্ত্রী. থুবড়া২।

থুবড়ানো

থুবড়ানো ক্রি. নীচের দিকে মুখ করে বা হুমড়ি খেয়ে পড়া (মুখ থুবড়ে পড়া)। ☐বি. উক্ত অর্থে।

থাকা

থাকা [ thākā ] ক্রি. ১. বাস করা (সে কাশীতে থাকে); ২. অবস্হান করা (এই সময়ে আমি ঘরেই থাকি); ৩. রওয়া, বিশেষ কোনো অবস্হানযুক্ত হওয়া (আর কত পালিয়ে পালিয়ে থাকবে?); ৪. দিন যাপন করা (অতি কষ্টে থাকি); ৫. টেকা (ঘরে মন থাকে না); ৬. জীবিত রওয়া (বাপ থাকতে সে কোনো কষ্ট পায়নি); ৭. উপস্হিতি রওয়া (আমি সেখানে থাকলে এতদূর গড়াত না); ৮. রক্ষিত বা প্রতিপালিত হওয়া (প্রাণ থাকতে এটা হতে দেব না, আমার কথা থাকবে); ৯. সঞ্চিত হওয়া, মজুদ বা অবশিষ্ট হওয়া (টাকা চিরদিন থাকবে না, এক বস্তা চাল আর কদিন থাকবে?); ১০. স্হায়ী হওয়া (এত ভাব শেষ পর্যন্ত থাকবে...

থাকাথাকি

থাকাথাকি বি. অবস্হান, বিদ্যমানতা (ওখানে থাকাথাকির ব্যাপারটা পরে স্হির করা যাবে)।