থপাস

থপাস [ thapāsa ] অব্য. থপ-এর চেয়ে জোর শব্দ; ‘থপ’ শব্দ (থপাস করে বসে পড়ৃল)। [ধ্বন্যা.]। থপাস থপাস অব্য. ক্রমাগত থপাস শব্দ।

থপ থপে

থপ থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)।

থপ

থপ [ thapa ] অব্য. ভারী কোমল বস্তু পড়ার, রাখার বা ফেলার শব্দ (থপ করে এক তাল কাদা ফেলল)। [ধ্বন্যা.]। থপ থপ অব্য. ২. ক্রমাগত থপ আওয়াজ; ২. স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)। থপ থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)।

থপ থপ

থপ থপ অব্য. ১. ক্রমাগত থপ আওয়াজ; ২. স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)।

থতমত

থতমত [ thata-mata ] অব্য. বি. বিণ. বিহ্বল ভাব, মুখে কথা সরে না এমন ভাব (থতমত ভাব, থতমত খেয়ে যাওয়া, তার তখন থতমত অবস্হা)। [দেশি-তু. সং. স্তম্ভিত]। থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা।