থমথমে

থমথমে বিণ. ১. নিস্তব্ধ ও ভীতিজনক; ২. গম্ভীর।

থিকথিক

থিকথিক [ thika-thika ] অব্য. বি. পোকামাকড় বা প্রাণীর প্রচুর সংখ্যায় অবস্হানসূচক (পিঁপড়ে থিকথিক করছে)। [দেশি]।

থাম্বা

থাম্বা [ thāmbā ] বি. থাম, খুঁটি। [থাম দ্র]।

থারি

থারি [ thāri ] বি. ছোট থালা (তাদের হাতে ফাগের থারি)। [< সং. স্হালী]।

থামাল

থামাল [ thāmāla ] বি. খাড়া গাঁথনি। [বাং. থাম + আল]।

থাম

থাম [ thāma ] বি. খুঁটি, স্তম্ভ, থাম্বা। [সং. স্তম্ভ]।

থাবড়ি

থাবড়ি [ thābaḍi ] বি. সমস্ত শরীর এলিয়ে ভূমিতে পাছার ভর রাখা (থাবড়ি দিয়ে বসা)। [দেশি]।

থলথলে

থলথলে বিণ. স্হূল, কোমল ও শিথিল।

থলথল

থলথল [ thala-thala ] অব্য. বি. শরীরে মাংস, চামড়া প্রভৃতির যুগপত্ স্হূলতা কোমলতা ও শিথিলতার ভাব (পেটের মাংস থলথল করছে)। [হি. থলথলানা]। থলথলে বিণ. স্হূল, কোমল ও শিথিল।

থতমত খাওয়া

থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা।