থ থরহরি থরহরি [ thara-hari ] বিণ. থরথর করে কাঁপছে এমন (তার তখন থরহরি কম্প লেগেছে)। ☐ ক্রি-বিণ. থরথর করে (ভয়ে সে থরহরি কাঁপছে)। [প্রাকৃ. থরহরিঅ]।
থ থরথর থরথর [ thara-thara ] অব্য. (উচ্চা. থর্থর্) প্রবল কম্পনের ভাব (থরথর করে কাঁপা)। ☐ বিণ. (উচ্চা. থরোথরো) কম্পমান (থরথর দেহ)। ☐ ক্রি-বিণ. থরথর করে (‘রাই কাঁপে থরথর’: চণ্ডী)। [দেশী]। থরথরানি বি. থরথর করে কাঁপুনি। থরথরি ক্রি-বিণ. (কাব্যে) থরথর করে।
থ থিতা থিতা [ thitā ] ক্রি. থিতানো। [তু. সং. স্হিত]। থিতানো, থিতোনো ক্রি. ১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; ২. (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।
থ থর থর [ thara ] বি. ১. স্তর, থাক (থরে থরে সাজানো); ২।. লোল মাংস (পেটে থর নেমেছে)। [সং. স্তর]। থরেবিথরে ক্রি.-বিণ. নানা স্তরে সাজিয়ে (‘সকলি দিলাম তুলে থরে-বিথরে’: রবীন্দ্র)।
থ থার্মোমিটার থার্মোমিটার [ thārmō-miṭāra ] বি. দেহের তাপনির্ণায়ক যন্ত্র, তাপমান যন্ত্র। [ইং. thermometer]।
থ থমথম থমথম [ thama-thama ] অব্য. ১. নিস্তব্ধতা ও ভয়াবহতাসূচক (চার দিক কেমন থমথম করছে); ২. জলভারাক্রান্ত বা রসস্হ হওয়ার ভাব (আকাশ থমথম করছে, শরীর থমথম করছে)। [দেশি]। থমথমে বিণ. ১. নিস্তব্ধ ও ভীতিজনক; ২. গম্ভীর।
থ থুক থুক [ thuka ] বি. থুতু (থুক দেওয়া, থুক ফেলা)। ☐ অব্য. বি. থুতু ফেলার শব্দসূচক (থুক করা)। [সং. থুত্কার]।