থিয়েটার

থিয়েটার [ thiẏēṭāra ] বি. ১. নাট্যশালা, অভিনয়গৃহ; ২. নাটকাদির অভিনয় (সারাটা জীবন কেবল থিয়েটার করেই কাটালে)। [ইং. theatre]। থিয়েটারওয়ালা বি. ১. নাট্যশালার মালিক বা পরিচালক; ২. অভিনেতা। থিয়েটারি বিণ. ১. অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি); ২. নাটুকেপনায় পূর্ণ।

থিয়েটারি

থিয়েটারি বিণ. ১. অভিনেতাসুলভ, অভিনেতার হাবভাবপূর্ণ (থিয়েটারি ভঙ্গি); ২. নাটুকেপনায় পূর্ণ।

থিয়েটারওয়ালা

থিয়েটারওয়ালা বি. ১. নাট্যশালার মালিক বা পরিচালক; ২. অভিনেতা।

থুকথুক

থুকথুক [ thuka-thuka ] অব্য. বি. পোকামাকড়ের সমাবেশসূচক (পোকা থুকথুক করছে)। [দেশি]।

থিসিস

থিসিস [ thisisa ] বি. ১. গবেষণাপত্র (তিনি এখন থিসিস লেখায় ব্যস্ত); ২. তত্ত্ব (তাঁর ওই থিসিস এখন আর কেউ মানে না)। [ইং. thesis]।

থিরথিরানি

থিরথিরানি [ thira-thirāni ] বি. মৃদু কম্পন, থিরথির করে কাঁপা (ঝাউপাতার থিরথিরানি)। [দেশি থিরথির-ধ্বন্যা.]।

থিতু

থিতু [ thitu ] বিণ. ১. স্হির, স্হিত (ঘোরাঘুরি অনেক তো হল, এবার একটু থিতু হও); নিশ্চল; থেমেছে এমন (গাড়িটা গেটের সামনে এসে থিতু হল)। [< সং. স্হিত]। থিতু হওয়া ক্রি. বি. থামা; এক জায়গায় স্হির হয়ে বসা।

থিতু হওয়া

থিতু হওয়া ক্রি. বি. থামা; এক জায়গায় স্হির হয়ে বসা।

থিতোনো

থিতানো, থিতোনো ক্রি. ১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; ২. (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

থিতানো

থিতানো, থিতোনো ক্রি. ১. (তরল পদার্থের সঙ্গে মিশ্রিত কঠিন পদার্থের অথবা নির্মল জলের সঙ্গে মিশ্রিত মলিন অংশের) তলদেশে জমা হওয়া; ২. (আল.) স্হির বা মন্দীভূত হওয়া (আন্দোলন থিতিয়ে এসেছে)। ☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।