ত তমাল তমাল [ tamāla ] বি. গাবজাতীয় কালো রঙের গাছবিশেষ। [সং. √ তম্ + আল]। তমালক বি. ১. শুষনি শাক; ২. তেজপাতা। তমালিকা, তমালিনী বি. ১. তমালবহুল স্হান; ২. তমলুক; ৩. ভুঁই-আমলা। তমালী বি. বরুণ গাছ।
ত তমিস্র তমিস্র [ tamisra ] বি. অন্ধকার। ☐ বিণ. অন্ধকারময়। [সং. তমস্ + র নি.]। তমিস্রা বি. ১. ঘোর অন্ধকার রাত্রি; ২. ঘোর অন্ধকার। ☐ বিণ. অন্ধকারময়ী (তমিস্রা রজনী)।
ত তমসা তমসা [ tamasā ] বি. ১. নদীবিশেষ; ২. অন্ধকার (‘ঘন তমসাময়’: রবীন্দ্র)। [সং. তম্ + অস্ + আ (স্ত্রী)]।
ত তবলা তবলা [ tabalā ] বি. এক দিকে চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, চর্মাবৃত তালবাদ্যবিশেষ। [আ. তবল্]। তবলিয়া বি. তবলাবাদক, তবলচি।