ত

তবলা

তবলা [ tabalā ] বি. এক দিকে চর্মাবৃত বাদ্যযন্ত্রবিশেষ, চর্মাবৃত তালবাদ্যবিশেষ। [আ. তবল্]। তবলিয়া বি. তবলাবাদক, তবলচি।
ত

তবলচি

তবলচি [ tabalaci ] বি. তবলাবাদক। [আ. তবল্ + তুর. চী]।
ত

তপোলোক

তপোলোক [ tapō-lōka ] বি. পুরাণে বর্ণিত সপ্তভুবনের অন্যতম। [সং. তপঃ + লোক]।
ত

তপোমূর্তি

তপোমূর্তি [ tapō-mūrti ] বি. ১. তপস্যা বা ধ্যানই যাঁর মূর্তি অর্থাত্ পরমেশ্বর; ২. তপস্বী। [সং. তপঃ + মূর্তি]।
ত

তপোময়

তপোময় [ tapō-maẏa ] বি. ঈশ্বর, পরমেশ্বর। ☐ বিণ. ১. তপস্যাপ্রধান, তপস্যাযুক্ত; ২. তপস্যায় নিরত বা মগ্ন। [সং. তপঃ (তপস্) + ময়]।
ত

তপোভঙ্গ

তপোভঙ্গ [ tapō-bhaṅga ] বি. ১. তপস্যায় বাধা বা বিঘ্ন; ২. তপস্যা বা ধ্যানের অবসান। [সং. তপঃ (তপস্) + ভঙ্গ]।
ত

তপোবন

তপোবন [ tapō-bana ] বি. মুনিঋষিদের তপস্যার সহায়ক নির্জন ও শান্ত বন; মুনিঋষিদের আশ্রম। [সং. তপঃ (তপস্) + বন]।
ত

তপোনিধি

তপোধন, তপোনিধি [ tapō-dhana, tapō-nidhi ] বি. তপস্যাই যার সম্পদ, তপস্বী, মুনি, ঋষি। [সং. তপঃ (তপস্) + ধন, নিধি]।
ত

তপোধন

তপোধন, তপোনিধি [ tapō-dhana, tapō-nidhi ] বি. তপস্যাই যার সম্পদ, তপস্বী, মুনি, ঋষি। [সং. তপঃ (তপস্) + ধন, নিধি]।
ত

তপসি

তপসে, (বিরল) তপসি [ tapasē, tapasi ] বি. সোনালি হলদে রঙের ছোট মাছবিশেষ। [< সং. তপস্বী]।