ত তরমুজ তরমুজ [ tara-muja ] বি. ফুটিজাতীয় বড় গোলাকার এবং লাল শাঁসযুক্ত সরস ফলবিশেষ, water-melon. [ফা. তরবুজ]।
ত তরবারি তরবারি [ tarabāri ] বি. সরু লম্বা ও পাতলা শাণিত যুদ্ধাস্ত্রবিশেষ; অসি. তলোয়ার, কৃপাণ, খড়্গ। [সং. তর + √ বৃ + ণিচ্ + ইন্]।
ত তরণী তরণি, তরণী [ taraṇi, taraṇī ] বি. ১. যার সাহায্যে পার হওয়া যায়; নৌকা; স্টিমার, জাহাজ প্রভৃতি; ২. সূর্য। [সং. √ তৃ + অনি, অনী]।
ত তরণি তরণি, তরণী [ taraṇi, taraṇī ] বি. ১. যার সাহায্যে পার হওয়া যায়; নৌকা; স্টিমার, জাহাজ প্রভৃতি; ২. সূর্য। [সং. √ তৃ + অনি, অনী]।
ত তরণ তরণ [ taraṇa ] বি. ১. পার হওয়া, উদ্ধার হওয়া (‘ভবজলতরণে রাখহ চরণে’: ভা. চ.); ২. যার সাহায্যে পার হওয়া যায় অর্থাত্ নৌকা, ভেলা ইত্যাদি। [সং. √ তৃ + অন]।