ত

তথৈব

তথৈব [ tathaiba ] অব্য. (বর্ত. অপ্র.) সেই প্রকারই, সেই রকমই। [সং. তথা + এব]।
ত

তথি

তথি [ tathi ] অব্য. (প্রা. বাং.) ১. সেখানে; ২. তাতে; ৩. ও, অপিচ (‘গোবিন্দদাস তথি পূরল ইহ রস ওর’: গো. দা.). [সং. তথা + বাং. ই]।
ত

তড়িল্লেখা

তড়িল্লেখা [ taḍillēkhā ] বি. রেখার মতো বিদ্যুত্, রেখার আকৃতিযুক্ত বিদ্যুত্। [সং. তড়িত্ + লেখা]।
ত

তড়িল্লতা

তড়িল্লতা [ taḍ়illatā ] বি. লতার আকৃতিযুক্ত বিদ্যুত্। [সং. তড়িত্ + লতা]।
ত

তকতকে

তকতকে বিণ. পরিষ্কার-প রিচ্ছন্ন ও উজ্জ্বল; ঝকঝক করছে এমন; নির্মল ও উজ্জ্বল।
ত

তকতক

তকতক [ taka-taka ] বি. পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব বা অবস্হা (ঘরদোর তকতক করছে)। [ধ্বন্যা.]। তকতকে বিণ. পরিষ্কার-প রিচ্ছন্ন ও উজ্জ্বল; ঝকঝক করছে এমন; নির্মল ও উজ্জ্বল।
ত

তরাস

তরাস [ tarāsa ] বি. ভয়, শঙ্কা (‘চমকি উঠিছে হরিণী তরাসে’: রবীন্দ্র)। [সং. ত্রাস]।
ত

তরাজু

তরাজু [ tarāju ] বি. দাঁড়িপাল্লা, নিক্তি। [ফা. তরায়ু]।
ত

তরাই

তরাই [ tarāi ] বি. পর্বতের নীচের বা পাদদেশের জঙ্গলপূর্ণ ও সচরাচর স্যাঁতসেঁতে অঞ্চল। [হি. তরাঈ]।
ত

তরস্ত

তরস্ত [ tarasta ] বিণ. (গ্রা.) ব্যস্ত; তটস্হ। [সং. ত্রস্ত]।