ত তদ্রূপ তদ্রূপ [ tadrūpa ] বিণ. সেইরূপ, সেইরকম, তত্তুল্য (তদ্রূপ বিষয়, তদ্রূপ চরিত্র)। ☐ ক্রি-বিণ. সেই প্রকারে, সেইভাবে, তদনুসারে (তদ্রূপ করা)। [সং. তদ্ + রূপ]।
ত তদ্ভিন্ন তদ্ভিন্ন [ tadbhinna ] অব্য. ক্রি-বিণ. তা ছাড়া (শুধু জ্ঞান চাই, তদ্ভিন্ন অন্য কিছু নয়)। [সং. তদ্ + ভিন্ন]।
ত তদনুযায়ী তদনুযায়ী [ tadanu-yāẏī ] (-য়িন্) বিণ. তদনুগামী, তদ্রূপ, সেইরকম। ☐ ক্রি-বিণ. তদনুসারে, সেইভাবে। [সং. তদ্ + অনুযায়িন্]।
ত তদতিরিক্ত তদতিরিক্ত [ tadati-rikta ] বিণ. তার চেয়ে বেশি; তা ছাড়া (বেতন পাবে, তদতিরিক্ত কিছু নয়)। [সং. তদ্ + অতিরিক্ত]।
ত তথৈবচ তথৈবচ [ tathaibaca ] অব্য. ১. সেই রকমই (তুমিও তো দেখছি তথৈবত); ২. প্রকৃত প্রস্তাবে তেমনই (তার বিদ্যা তো নেই-ই, বুদ্ধিও তথৈবচ)। [সং. তথা + এব + চ]।