ডেঁটে

ডেঁটে ক্রি-বিণ. ডাঁটের সঙ্গে, তেজের সঙ্গে; নির্ভয়ে (আমি ডেঁটে কথাটা বলে দিতে পারি)।

ডাইনি

ডাইন২, ডাইনি, ডান২ [ ḍāina, ḍāini, ḍāna২. ] বি. ডাকিনী, কুহকিনী, মায়াবিনী; জাদুকরী। [সং. ডাকিনী]।

ডান

ডাইন১, (চলিত) ডান১ [ ḍāina, ḍāna ] বিণ. বি. দক্ষিণ, বামেতর (ডাইনে যাবে, ডান হাত)। [সং. দক্ষিণ > প্রা. দাহিণ]। ডান দিক — ডান হাতের দিক। ডান হাত বি. ১. দক্ষিণ হস্ত; ২. (আল.) প্রধান সহায় বা সহচর (ওই চাকরটিই তাঁর ডান হাত)। ডান হাত বাঁ হাত করা ক্রি. লেনদেন করা; হাতফেরতা করা। ডান হাতের কাজ, ডান হাতের ব্যাপার বি. ভোজন, আহার। ডাইনে আনতে বাঁয়ে কুলায় না — আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। ডাইন২, ডাইনি, ডান২ [ ḍāina, ḍāini, ḍāna২. ] বি. ডাকিনী, কুহকিনী, মায়াবিনী; জাদুকরী। [সং. ডাকিনী]।

ডাইন

ডাইন১, (চলিত) ডান১ [ ḍāina, ḍāna ] বিণ. বি. দক্ষিণ, বামেতর (ডাইনে যাবে, ডান হাত)। [সং. দক্ষিণ > প্রা. দাহিণ]। ডাইনে আনতে বাঁয়ে কুলায় না — আয়ের চেয়ে ব্যয় বেশি হয়। ডাইন২, ডাইনি, ডান২ [ ḍāina, ḍāini, ḍāna২. ] বি. ডাকিনী, কুহকিনী, মায়াবিনী; জাদুকরী। [সং. ডাকিনী]।

ডম্ফ

ডম্ফ১ [ ḍampha ] বি. প্রাচীন বাদ্যযন্ত্রবিশেষ। [হি. ডফ < ফা. দফ্ (ধ্বন্যা.)]। ডম্ফ২ [ ḍampha ] বি. দম্ভ (‘ডম্ফ করি কথা তুমি কহ মোর স্হানে)। [সং. দম্ভ]।

ডাক্তার

ডাক্তার [ ḍāktāra ] বি. ইয়োরোপীয় পদ্ধতিতে যে চিকিত্সা করে, চিকিত্সক। [ইং. doctor]। ডাক্তারখানা বি. যেখানে চিকিত্সা করা বা ওষুধ দেওয়া হয়। ডাক্তারি বি. ১. চিকিত্সা; ২. চিকিত্সকের বৃত্তি। ☐ বিণ. ১. চিকিত্সাসংক্রান্ত; ২. চিকিত্সকসংক্রান্ত।