ডাল
ডাল১, ডাইল, দাল [ ḍāla, ḍāila, dāla ] বি. খোসা ছাড়ানো বা ভাঙা মুগ, ছোলা, মুসুরি প্রভৃতির দানাশস্য। [সং. দল, দালি]। ডালপুরি বি. ডালবাটার পুর দিয়ে প্রস্তুত পুরি বা লুচি। ডালমুট বি. তেল-ঘিয়ে ভাজা এবং নানান মশলাযুক্ত ছোলা বা মটরের ডাল। ডাল২ [ ḍāla ] বি. বৃক্ষশাখা (ডালপালা)। [দেশি]। ডালপালা বি. শাখাপ্রশাখা।