ডাক

ডাক১ [ ḍāka ] বি. ডাহুক পাখি। [সং. ডাহুক]। ডাক২ [ ḍāka ] বি. প্রতিমা সাজাবার জন্য শোলা রাংতা জরি ইত্যাদির অলংকার (ডাকের সাজ)। [হি. ডাঁক]। ডাক৩ [ ḍāka ] বি. ১. সম্বোধন (এই ডাক শুনতে ভালোই লাগে); ২. আহ্বান (‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’: রবীন্দ্র); ৩. বুলি, কথা, শব্দ (পাখির ডাক, পশুর ডাক); ৪. চিত্কার, হাঁক (ডাক ছাড়া, ডাক পাড়া); ৫. উচ্চনাদ, গর্জন (মেঘের ডাক); ৬. নিলামে ক্রেতার হাকা দর (দশ টাকা ডাক উঠেছে); ৭. খ্যাতি (নামডাক)। ☐ বিণ. সচরাচর ডাকবার জন্য ব্যবহৃত (ডাকনাম)। [তু. হি. √ ডহক]। ডাকের সুন্দরী — সর্বজনখ্যাত সুন্দরী। এক ডাকে চেনা ক্রি....

ডাকসিদ্ধ

ডাকসিদ্ধ বিণ. তপস্যার দ্বারা শিবের অনুচর ডাককে স্বীয় নির্দেশ পালনে বাধ্য করেছে এমন। তু. প্রেতসিদ্ধ।

ডাকপুরুষ

ডাকপুরুষ বি. জ্ঞানী ব্যক্তি। [< তিব্বতি ব্দগ্=জ্ঞান]।

ডাকটিকিট

ডাকটিকিট বি. ডাক মাশুলের নিদর্শক ছাপানো কাগজখণ্ড।

ডাকপিয়ন

ডাকপিয়ন বি. চিঠিপত্র বিলির কাজে নিযুক্ত কর্মচারী।

ডাকবাক্স

ডাকবাক্স বি. ডাকঘর কর্তৃক স্হাপিত চিঠি ফেলার বাক্স।

ডাকহরকরা

ডাকহরকরা বি. ডাকের থলি এক স্হান থেকে অন্য স্হানে বহনকারী কর্মচারী।

ডেক

ডেক১ [ ḍēka ] বি. জাহাজ বা স্টিমারের পাটাতন বা মেঝে। [ইং. deck]। ডেকচেয়ার বি. জাহাজ বা স্টিমারের ডেকে পেতে বসার উপযুক্ত হালকা চেয়ার। ডেক২, ডেগ [ ḍēka, ḍēga ] বি. ধাতুনির্মিত বড় হাঁড়ি। [ফা. দেঘ্]। ডেকচি বি. ছোট হাঁড়ি, ডেক-এর চেয়ে ছোট রন্ধনপাত্রবিশেষ। [ফা. দেঘ্ + তুর. চি]।

ডেকচেয়ার

ডেকচেয়ার বি. জাহাজ বা স্টিমারের ডেকে পেতে বসার উপযুক্ত হালকা চেয়ার।