ডিঙা
ডিঙা১ [ ḍiṅā ] বি. ছোট হালকা নৌকাবিশেষ। [দেশি]। ডিঙা২ [ ḍiṅā ] ক্রি. ডিঙানো। [তু. তেলু. ডিগু]। ডিঙানো ক্রি. বি. উল্লঙ্ঘন করা, লাফিয়ে পার হওয়া (নর্দমা ডিঙিয়ে পার হওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া)। ☐ বিণ. উক্ত অর্থে। ডিঙা৩, (চলিত) ডিঙি১ [ ḍiṅā, ḍiṅi ] বি. পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো অবস্হা বা লাফ। [তু. ডিঙা২]। ডিঙি মারা, ডিঙা মারা ক্রি. বি. ওইভাবে দাঁড়ানো বা লাফানো। ডিঙি২ [ ḍiṅi ] বি. ক্ষুদ্র ডিঙা (জেলে ডিঙি)। [বাং. ডিঙা + ই (ক্ষুদ্রার্থে)]।
ডাকা
ডাকা [ ḍākā ] ক্রি. ১. কণ্ঠধ্বনি করা (পাখি ডাকে); ২. শব্দ করা (নাক ডাকে); ৩. গর্জন করা (মেঘ ডাকে); ৪. সম্বোধন করা (কী নামে তোমাকে ডাকব?); ৫. আহ্বান করা (ওকে ডাকো); ৬. স্মরণ করা (ভগবানকে ডাকো); ৭. দর্ হাঁকা (নিলাম ডাকা); ৮. পূর্বেই আশঙ্কা করা (কুডাক ডাকা, অমঙ্গল ডাকা)। ☐ বি. উক্ত সব অর্থে। ☐ বিণ. মুখরিত, ধ্বনিত (‘পাখি ডাকা সন্ধ্যা’: বিভূতি)। [বাং. √ ডাকা]। ডাকাডাকি বি. ১. ক্রমাগত আহ্বান করা; ২. চেঁচিয়ে ডাকা। ডাকানো ক্রি. আহ্বান করে আনানো; শব্দ করা বা করানো (নাক ডাকানো)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে। ডেকে বলা ক্রি. বি. সম্বোধন করে বলা; উচ্চকণ্ঠে...