ডোল
ডোল১ [ ḍōla ] বি. গড়ন। [ডৌল দ্র]। ডোল২ [ ḍōla ] বিণ. (প্রা. কাব্যে) ১. রোমাঞ্চিত, পুলকিত; ২. অস্হির (‘ডরে প্রাণ ডোল হইল’: মু. গু.)। [দেশি]। ডোল৩ — দোল-এর অপ্র. কোমল রূপ (‘সুমেরুত উপরে চামরের ডোল’: জ্ঞা. দা.)। ডোল৪, ডোলা১ [ ḍōla, ḍōlā ] বি. চাঁচাড়ি হোগলা প্রভৃতি দিয়ে তৈরি বড় চুবড়িবিশেষ (ধান-চালের ডোল)। [সং. কণ্ডোল]। ডোলা২ [ ḍōlā ] বি. দোলা, শিবিকাবিশেষ। [সং. দোলা]।
ডোম
ডোম১ [ ḍōma ] বি. কাচের তৈরি গোলাকার বাতির চিমনি, ডুম। [ইং. dome =গম্বুজের মতো গোল আকৃতি]। ডোম২ [ ḍōma ] বি. অনুন্নত হিন্দু জাতিবিশেষ, (সচ.) শ্মশানে শবদাহকার্যে সাহায্যকারী এবং বেতের কুলো ডালা প্রভৃতি নির্মাণকারী ও বিক্রয়কারী জাতিবিশেষ। [প্রাকৃ. ডোংব, ডুম্ব]। স্ত্রী. ডোমনি, ডুমনি। ডোমকাক বি. দাঁড়কাক। ডোমচিল বি. গোদাচিল।