ড ড ড [ ḍ ] বাংলা বর্ণমালার ত্রয়োদশ ব্যঞ্জনবর্ণ এবং ঘোষ অল্পপ্রাণ মূর্ধন্য ড্-ধ্বনির দ্যোতক। n. the thirteenth consonant of the Bengali alphabet.
ড ডগডগ ডগ-ডগ [ ḍaga-ḍaga ] বি. উজ্জ্বলতার ভাব (লাল ডগডগ করছে)। [ধ্বন্যা.]। ডগ-ডগে বিণ. টকটকে, ঘোর, অতিশয় উজ্জ্বল (ডগডগে লাল)।
ড ডক্টর ডক্টর [ ḍakṭara ] বি. কোনো শাস্ত্রে বা বিষয়ে জ্ঞানের জন্য বিশ্ববিদ্যালয়ের দেওয়া উপাধি, doctorate. [ইং. doctor]।