ডঙ্কা

ডঙ্কা [ ḍaṅkā ] বি. জয়ঢাক, ঢেঁটরা। [সং. ডম্ + √ কৈ + অ + আ]। ডঙ্কা দেওয়া, ডঙ্কা মারা ক্রি. বি. ১. ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা; ২. (আল.) সগর্বে ঘোষণা করা, বুক ফুলিয়ে অর্থাত্ কারও তোয়াক্কা না করে ঘোষণা করা।

ডঙ্কা মারা

ডঙ্কা দেওয়া, ডঙ্কা মারা ক্রি. বি. ১. ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা; ২. (আল.) সগর্বে ঘোষণা করা, বুক ফুলিয়ে অর্থাত্ কারও তোয়াক্কা না করে ঘোষণা করা।

ডঙ্কা দেওয়া

ডঙ্কা দেওয়া, ডঙ্কা মারা ক্রি. বি. ১. ডঙ্কা বাজিয়ে ঘোষণা করা; ২. (আল.) সগর্বে ঘোষণা করা, বুক ফুলিয়ে অর্থাত্ কারও তোয়াক্কা না করে ঘোষণা করা।

ডগা

ডগা [ ḍagā ] বি. ১. আগা, অগ্রভাব (আঙুলের ডগা, ডাঁটা বা শাকের ডগা); ২. চূড়া (গাছের ডগা)। [তু. সং. অগ্র]।

ডগর

ডগর [ ḍagara ] বি. ঢাকজাতীয় বাদ্যযন্ত্র, দগড়। [দেশি]।

ডগমগি

ডগমগি বিণ. আত্মহরা (‘কাঁচা কাঞ্চনমণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ’ : বা. ঘো.)।

ডগমগ

ডগমগ [ ḍaga-maga ] বিণ. ১. ঢলঢল (আহ্লাদে ডগমগ হয়েছে); ২. বিভোর, বিহ্বল, অস্হির, আপ্লূত। [ধ্বন্যা.-তু. হি. ডগমগ]। ডগমগি বিণ. আত্মহরা (‘কাঁচা কাঞ্চনমণি গোরারূপ তাহে জিনি ডগমগি প্রেমের তরঙ্গ’ : বা. ঘো.)। ডগমগানো ক্রি. ডগমগ করা।

ডকে ওঠা

ডকে ওঠা [ ḍakē ōṭhā ] ক্রি. বি. (কথ্য) নষ্ট হওয়া; বাতিল হওয়া; উঠে যাওয়া (ব্যাবসা ডকে উঠেছে)। [দেশি]।

ডক

ডক [ ḍaka ] বি. সমুদ্র বা নদীর তীরবর্তী কৃত্রিম জলাশয় যেখানে জাহাজ মেরামত বা মাল উঠানো-নামানো হয়; পোতাশ্রয়। [ইং. dock]।