ডম্বর

ডম্বর [ ḍambara ] বি. ১. আড়ম্বর, ঘটা (মেঘডম্বর); ২. সমূহ (‘মধুকরডম্বর অম্বর ভেল’: বিদ্যা.)। [সং. √ ডম্ব্ + অর ]।

ডবডবে

ডবডবে বিণ. সজল বা আয়ত (ডবডবে চোখ)।

ডবডব

ডবডব [ ḍaba-ḍaba ] বি. অশ্রুপূর্ণতার ভাব; আয়ত ভাব (চোখ ডবডব করছে)। [হি. √ ডবা=অশ্রুপূর্ণ হওয়া]। ডবডবে বিণ. সজল বা আয়ত (ডবডবে চোখ)।

ডবকা

ডবকা [ ḍabakā ] বিণ. নবযৌবনপ্রাপ্ত ও হৃষ্টপৃষ্ট, উদ্ভিন্নযৌবন; সোমত্ত (ডবকা ছোঁড়া)। [তু. হি. ডবকানো=চমক লাগানো; মরা. ডবগা=উত্তম ফসলযুক্ত জমি]।

ডন

ডন [ ḍana ] বি. দণ্ডবত্ বা উপুড় হয়ে ব্যায়াম করার পদ্ধতিবিশেষ। [হি. ডাংড < সং. দণ্ড]।

ডজন

ডজন [ ḍajana ] বি. বারোটি, বারো (এক ডজন ডিম, ডজন দরে কেনা)। [ইং. dozen]।

ডমরু

ডমরু [ ḍamaru ] বি. ডমডম শব্দে বাজে এমন ক্ষীণমধ্য বাদ্যযন্ত্রবিশেষ, শিবের বাদ্যযন্ত্র, ডুগডুগি। [সং. ধ্বন্যা.]। ডমরুমধ্য বিণ. ডমরুর মতো সরু মধ্যভাববিশিষ্ট; ক্ষীণ কটিবিশিষ্ট।

ডমরুমধ্য

ডমরুমধ্য বিণ. ডমরুর মতো সরু মধ্যভাববিশিষ্ট; ক্ষীণ কটিবিশিষ্ট।

ডবল

ডবল [ ḍabala ] বিণ. দ্বিগুণ (ডবল বয়স)। [ইং. double]।

ডবলডেকার

ডবলডেকার বি. দোতলা বাস; দোতলা যান। [ইং. double-decker]।