ডাঙ্শ

ডাঙ্শ [ ḍāṅśa ] বি. অঙ্কুশ, হস্তিচালনদণ্ড। [সং. দণ্ডাঙ্কুশ]।

ডাকু

ডাকু [ ḍāku ] বি. ডাকাত, দস্যু। [হি. ডাকু]।

ডাকাবুকো

ডাকাবুকো [ ḍākā-bukō ] বিণ. ভয়হীন; অসমসাহসী। [বাং. ডাকা (ডাকাততুল্য) + বুকা (বুকযুক্ত, বুকের পাটাযুক্ত)]।

ডাকবাংলো

ডাকবাংলা, ডাকবাংলো [ ḍāka-bāṃlā, ḍāka-bāṃlō ] বি. সরকারি কর্মচারী ও ভ্রমণকারীদের ব্যবহার্য সরকারি পান্হশালা। [বাং. ডাক + হি. বাংলা (বড় ঘরবিশেষ)]।

ডাকবাংলা

ডাকবাংলা, ডাকবাংলো [ ḍāka-bāṃlā, ḍāka-bāṃlō ] বি. সরকারি কর্মচারী ও ভ্রমণকারীদের ব্যবহার্য সরকারি পান্হশালা। [বাং. ডাক + হি. বাংলা (বড় ঘরবিশেষ)]।

ডাঁটা

ডাঁটা [ ḍānṭā ] বি. ১. সরু ডাল বা কাণ্ড; খাড়া (ডাঁটাশাক, সজনের ডাঁটা); ২. বোঁটা। [< সং. দণ্ড]।

ডাঁই

ডাঁই [ ḍāmi ] বি. স্তূপ, গাদা (বাসনের ডাঁই, জিনিসগুলো ডাঁই করে রাখা হয়েছে)। [দেশি]।

ডাকসাইটে

ডাকসাইটে [ ḍāka-sāiṭē ] বিণ. ১. অতি প্রসিদ্ধ; ২. যে নামের ডাকেই সিদ্ধি লাভ হয়। [সং. ডাকসিদ্ধ > ডাকসিদা > ডাকসাইটা]।

ডাঁশ

ডাঁশ [ ḍāmśa ] বি. বৃহদাকার মশাবিশেষ (সাধারণত গোরু-মোষের গায়ে বসে এমন), দংশমক্ষিকা, gadfly. [সং. দংশ]।

ডাঁটো

ডাঁটো [ ḍānṭō ] বিণ. ১. শক্ত, কঠিন; ২. ডাঁসা, আধপাকা; ৩. সমর্থ, বলিষ্ঠ, দৃঢ়কায় (ডাঁটো লোক না হলে এ কাজ পারবে না); ৪. আসিদ্ধ (ডাঁটো ভাত)। [< সং. দৃঢ়]।