ড ডাম্বেল ডাম্বেল [ ḍāmbēla ] বি. ব্যায়ামের উপকরণবিশেষ, ব্যায়ামের সময় হাতে ধরে রাখার ভারী দণ্ডবিশেষ। [ইং. dumb-bell]।
ড ডামাডোল ডামাডোল [ ḍāmā-ḍōla ] বি. ব্যাপক ও তীব্র গণ্ডগোল বা বিশৃঙ্খলা (এই ডামাডোলে সবকিছুই ওলটপালট হয়ে গেছে)। [দেশি]।
ড ডাণ্ডি ডাণ্ডি [ ḍāṇḍi ] বি. ১. মোটা ও ছোট লাঠি; ২. পার্বত্য অঞ্চলে মানুষবাহিত যানবিশেষ (ডাণ্ডি-কাণ্ডি)। [বাং. ডাণ্ডা + ই]।
ড ডানপিটে ডানপিটে [ ḍānapiṭē ] বিণ. ১. অসমসাহসী; ২. দুর্দান্ত (‘বাপরে কি ডানপিটে ছেলে’: সু. রা.); ৩. গোঁয়ার, একগুঁয়ে। [বাং. ডাং পিটায় এই অর্থে]।