ডিক্রি

ডিক্রি [ ḍikri ] বি. আদালতের হুকুম বা নির্দেশ। [ইং. decree]। ডিক্রিদার বি. যার অনুকূলে আদালত ডিক্রি দিয়েছে।

ডাহুক

ডাহুক [ ḍāhuka ] বি. জলচর পাখিবিশেষ, ডাকপাখি। [সং. দাত্যূহ]। স্ত্রী. ডাহুকি।

ডাহা

ডাহা [ ḍāhā ] বিণ. ১. সম্পূর্ণ (ডাহা মিথ্যা); ২. অবিকল (ডাহা নকল)। [দেশি]।

ডাস্টার

ডাস্টার [ ḍāsṭāra ] বি. ঝাড়ন; স্কুল কলেজের ব্ল্যাকবোর়্ড মোছার ঝাড়ন। [ইং. duster]।

ডাস্টবিন

ডাস্টবিন [ ḍāsṭa-bina ] বি. নোংরা বা আবর্জনা ফেলার পাত্র, ভ্যাট। [ইং. dustbin]।

ডালিম

ডালিম [ ḍālima ] বি. বেদানাজাতীয় ফলবিশেষ, দাড়িম্ব। [সং. দাড়িম]।

ডালি

ডালি [ ḍāli ] বি. ১. ছোট ডালা বা ঝুড়ি, চেঙারি; ২. (আল.) পরিপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ আধার (রূপের ডালি); ৩. উপহার বা অর্ঘ্য (কালীবাড়িতে পুজোর ডালি দেওয়া); ৪. (বিরল) উপহার (বড়দিনের ডালি)। [বাং. ডালা + ই ক্ষুদ্রার্থে]।

ডালা

ডালা [ ḍālā ] বি. ১. বেত চাঁচাড়ি প্রভৃতি দ্বারা নির্মিত ছোট ঝুড়িবিশেষ; ২. পূজার অর্ঘ্য বা উপহারের সামগ্রীপূর্ণ পাত্র (কালীবাড়িতে ডালা দেওয়া); ৩. (আল.) পরিপূর্ণ বা প্রাচুর্যপূর্ণ আধার (রূপের ডালা); ৪. বাক্স তোরঙ্গ প্রভৃতির ঢাকনি। [সং. ডল্লক]।

ডালকুত্তা

ডালকুত্তা [ ḍāla-kuttā ] বি. ইয়োরোপীয় শিকারি কুকুরবিশেষ, গ্রে-হাউণ্ড। [হি.]।