ডিটেকটিভ

ডিটেকটিভ [ ḍiṭēka-ṭibha ] বি. গোয়েন্দা। [ইং. detective]।

ডিজেল

ডিজেল [ ḍijēla ] বি. জ্বালানি তেলবিশেষ; মোটরচালিত যানের জ্বালানি তেলবিশেষ। [ইং. diesel]।

ডি়জাইন

ডি়জাইন [ ḍijāina ] বি. নকশা; পরিকল্পিত চিত্রাদির কাঠামো বা নকশা (উলের ডিজাইন)। [ইং. design]।

ডিঙ্গর

ডিঙ্গর [ ḍiṅgara ] বিণ. ১. প্রবঞ্চক; ২. ধূর্ত। [হি. ডুঙ্গর]।

ডিগ্রি

ডিগ্রি [ ḍigri ] বি. ১. বিশ্ববিদ্যালয় কর্তৃক গ্র্যাজুয়েট ছাত্রকে বা বিশিষ্ট পণ্ডিত বা বরেণ্য ব্যক্তিকে প্রদত্ত উপাধি (বি এ, ডি লিট ইত্যাদি); ২. (বিজ্ঞা. ও গণি.) তাপ ও কৌণিক পরিসরের পরিমাণ বা একক (নব্বই ডিগ্রি তাপ)। [ইং. degree]।

ডিগবাজি খাওয়া

ডিগবাজি খাওয়া ক্রি. বি. ১. ওইভাবে উলটে পড়া বা উলটে পড়ে কসরত দেখানো; ২. (আল. বিদ্রূপে) আদর্শ নীতি বা প্রতিশ্রুতি আকষ্মিকভাবে পালটানো।

ডিগবাজি

ডিগবাজি [ ḍiga-bāji ] বি. মাথা নিচু করে পা শূন্যে তুলে উলটে পড়া অবস্হা। ডিগবাজি খাওয়া ক্রি. বি. ১. ওইভাবে উলটে পড়া বা উলটে পড়ে কসরত দেখানো; ২. (আল. বিদ্রূপে) আদর্শ নীতি বা প্রতিশ্রুতি আকষ্মিকভাবে পালটানো।

ডিগডিগ

ডিগডিগ [ ḍiga-ḍiga ] বি. সরু ডগার মতো কৃশতার ভাব (ডিগডিগ করছে)। [দেশি-তু. ডগা]। ডিগডিগে বিণ. অত্যন্ত কৃশ; কৃশ ও অদৃঢ়; কৃশ ও লগবগে।

ডিগডিগে

ডিগডিগে বিণ. অত্যন্ত কৃশ; কৃশ ও অদৃঢ়; কৃশ ও লগবগে।

ডিক্রিদার

ডিক্রিদার বি. যার অনুকূলে আদালত ডিক্রি দিয়েছে।