ড ডিভিসন ডিভিসন [ ḍibhi-sana ] বি. ১. দুই বা ততোধিক ব্রিগেডের মিলিত সৈন্য; ২. বিভাগ (প্রথম ডিভিসন)। [ইং. division]।
ড ডিপোজিট ডিপোজিট [ ḍipō-jiṭa ] বি. ১. অন্যের নিকট গচ্ছিত রাখা; আমানত; ২. আমানত বা জমা রাখা টাকা (বাংকের ডিপোজিট)। [ইং. deposit]।
ড ডিপো ডিপো [ ḍipō ] বি. ১. আড়ত (কয়লার ডিপো); ২. আশ্রয়স্হান (ট্রাম ডিপো); ৩. (আল.) জন্মস্হান, আড্ডা (রোগের ডিপো, মশার ডিপো)। [ইং. depot]।
ড ডিন ডিন [ ḍina ] বি. বিশ্ববিদ্যালয়রে কলা বিজ্ঞান আইন প্রভৃতি ফ্যাকালটি বা অনুষদের অধিকর্তা। [ইং. dean]।
ড ডিণ্ডিম ডিণ্ডিম [ ḍiṇḍima ] বি. ঢোলজাতীয় প্রাচীন বাদ্যযন্ত্রবিশেষ। [সং. ডিণ্ডি (ধ্বন্যা.) + √ মা + অ]।