ডুবা

ডুবা ক্রি. ১. জলে নিমগ্ন হওয়া; ২. প্লাবিত হওয়া (বন্যায় দেশ ডুবেছে); ৩. সর্বনাশগ্রস্ত হওয়া (ব্যাবসা ফেল হওয়ায় লোকটা ডুবেছে); ৪. অস্ত যাওয়া (চাঁদ ডুবল); ৫. নিবিষ্ট বা বিভোর হওয়া (পড়ায় ডুবে থাকা, গানে ডুবে আছে); ৬. সংকটে পড়া, বিপন্ন হওয়া, বিপজ্জনকভাবে জ়ড়িয়ে পড়া (দেনায় ডুবে রয়েছি)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ডোবানো

ডুবানো, ডোবানো ক্রি. ১. নিমজ্জিত করা; ২. প্লাবিত করা; ৩. সর্বনাশগ্রস্ত করা (যাকে এত বিশ্বাস করলাম সে-ই ডোবাল); ৪. নষ্ট করা; ৫. বিপজ্জনকভাবে বিজড়িত করা (এই কারবারই আমাকে ডুবিয়েছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

ডুবারু

ডুবারি, ডুবারু — ডুবরি ও ডুবুরি -র রূপভেদ।

ডুবারি

ডুবারি, ডুবারু — ডুবরি ও ডুবুরি -র রূপভেদ।

ডুবি

ডুবি বি. নিমজ্জন (নৌকাডুবি)।

ডুবুডুবু

ডুবুডুবু বিণ. ১. প্রায় ডুবে গেছে বা ডোবার উপক্রম হয়েছে এমন (নৌকো ডুবুডুবু); ২. প্রায় অস্ত গেছে এমন (সূর্য ডুবুডুবু); ৩. নষ্টপ্রায় (ব্যাবসা ডুবুডুবু); ৪. বিভোর। ডুবুরি ডুবরি -র চলিত রূপ।

ডুবো

ডুবো বিণ. ১. জলের নীচে ডুবে গেছে বা ডুবে রয়েছে এমন (ডুবোপাহাড়); ২. জলের নীচে ডুবে চলে এমন (ডুবোজাহাজ)।