ডিহি

ডিহি [ ḍihi ] বি. কয়েকটি গ্রাম বা মৌজার সমষ্টি। [হি. < ফা. ডীহ্]।

ডুমুরফুল

ডুমুরফুল, ডুমুরের ফুল (ড়ুমুরের ফুল ফলের ভিতরে থাকে এবং বাইরে থেকে দেখতে পাওয়া যায় না বলে) অদৃশ্য বস্তু বা ব্যক্তি; বিরলদর্শন বস্তু বা ব্যক্তি।

ডুমুর

ডুমুর [ ḍumura ] বি. তরকারি রেঁধে খাওয়ার উপযুক্ত গোলাকার ও সবুজ রঙের বহুবীজ ফলবিশেষ, উডুম্বর। [সং. উডুম্বর]। ডুমুরফুল, ডুমুরের ফুল (ড়ুমুরের ফুল ফলের ভিতরে থাকে এবং বাইরে থেকে দেখতে পাওয়া যায় না বলে) অদৃশ্য বস্তু বা ব্যক্তি; বিরলদর্শন বস্তু বা ব্যক্তি।

ডুণ্ডুভ

ডুণ্ডুভ [ ḍuṇḍubha ] বি. ঢোঁড়া সাপ। [সং. ডুণ্ডু + √ ভা + অ]।

ডুগি

ডুগি [ ḍugi ] বি. তবলার সহচর বাদ্যযন্ত্র, বাঁয়া (ডুগি-তবলা)। [তু. হি. ডুগ্গী]।

ডুগডুগি

ডুগডুগি [ ḍuga-ḍugi ] বি. ক্ষুদ্র চর্মবাদ্যবিশেষ; ডমরু। [ধ্বন্যা.]।

ডিসেম্বর

ডিসেম্বর [ ḍisēmbara ] বি. ইংরেজি বত্সরের দ্বাদশ বা শেষ মাস। [ইং. December]।

ডিসমিস

ডিসমিস [ ḍisa-misa ] বিণ. ১. বরখাস্ত (চাকরি থেকে ডিসমিস হওয়া); ২. খারিজ (মামলা ডিসমিস)। [ইং. dismiss]।